‘আলো আসবেই’ গ্রুপের তারকাদের উদ্দেশে যা বললেন মামুনুর রশীদ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৫ সেপ্টেম্বর ২০২৪, ৫:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘আলো আসবেই’ গ্রুপের তারকাদের উদ্দেশে যা বললেন মামুনুর রশীদ

দেশের শোবিজ অঙ্গন ‘আলো আসবেই’ গ্রুপের স্ক্রিনশট ফাঁস হওয়ার পর থেকেই গ্রুপে থাকা তারকাদের প্রতি ঘৃণা প্রকাশ করছে
কেউ কেউ দাবি জানাচ্ছেন তাদের বিচারের আওতায় আনার। বিষয়টি নিয়ে এবার কথা বললেন বর্ষীয়ান অভিনেতা ও নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদ।

তার কথায়, ‘শিল্পীরা সেই গ্রুপে এমনটা করে দায়িত্বশীলতার পরিচয় দেয়নি। তারা এমন সব কমেন্ট করেছে, যেটা ক্ষমার অযোগ্য। এসব উক্তি একজন শিল্পীর কাছ থেকে অনভিপ্রেত বলে মনে করি। গরম পানি ঢেলে দাও-এটা একজন শিল্পী বলতে পারে না। যারা এসব উক্তি করেছে, তাদের দায়িত্ব নিজেদেরই নিতে হবে।’

মামুনুর বলেন, ‘আমি শিল্পীদের মধ্যে স্পষ্ট বিভাজন লক্ষ্য করছি, যেটা অত্যন্ত বেদনাদায়ক। এটা যে কীভাবে সমাধান হবে, সেটাই বুঝতে পারছি না।

আমার মনে হয়, সেই শিল্পীদের উচিত হবে নিজ দায়িত্বে ক্ষমা চাওয়া। তবে এত দিন পরে এই কথাগুলো তুলে আরও বিভাজন সৃষ্টি করা উচিত নয়। যে স্ক্রিনশটগুলো ফাঁস হয়েছে, সেখানে অভিনয়শিল্পীদের ফোন নম্বর দেওয়া ছিল। এর কারণে অনেকে হয়রানির শিকার হচ্ছে। এটাও তো ঠিক নয়।’

উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনকে দমিয়ে রাখতে ছাত্রদের ওপর বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটানোর পরিকল্পনায় মত্ত ছিল হাসিনাপন্থী তারকারা।

সরকার পতনের আগ মুহূর্তেই এসব পরিকল্পনার সুতো বাঁধা হচ্ছিল। চাটুকার খ্যাতি পাওয়া সেসব তারকাদের কাজ ছিল, কারা ছাত্র আন্দোলনের পক্ষে, আর কারা বিপক্ষে, তা চিহ্নিত করা। বলে রাখা ভাল, ছাত্র আন্দোলন চলাকালে দেশের তারকা অঙ্গন দু ভাগে বিভক্ত হয়।

মূলত ‘আলো আসবেই’ নামের সেই গ্রুপে সরব ছিল আওয়ামীপন্থি তারকারা।

সেই গ্রুপের নেতৃত্বে ছিলেন ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও চিত্রনায়ক রিয়াজ।

আরও ছিলেন অভিনেত্রী শামীমা তুষ্টি, তানভীন সুইটি, সোহানা সাবা, অরুণা বিশ্বাস, অভিনেতা সাজু খাদেমসহ আরও অনেকেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীর দুজন প্রবীণ সাংস্কৃতিক সংগঠকের উপর হামলার প্রতিবা‌দে মানববন্ধন

রাজবাড়ী সুহৃদ সমাবেশের উদ্যোগে বিতর্ক সভা ˆদ্বরথ

রাজবাড়ী পৌরসভায় ৫ হাজার টাকার গৃহ কর বেড়ে ৭৩ হাজার, বাসিন্দাদের মধ্যে ক্ষোভ

রাজবাড়ীতে প্রবীণ দুই সাংস্কৃতিক সংগঠককে পেটালো বখাটেরা, নিন্দার ঝড়

রাজবাড়ীতে ইজিবাইক চালকের সাহসিকতার পুরস্কার দিলেন এসপি

ঈদুল আযহায় যানবাহন পারাপারে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গোয়ালন্দে আইন-শৃঙ্খলা কমিটি সভা অনুষ্ঠিত

জেলার শ্রেষ্ঠ ওসি রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ

গোয়ালন্দে ফায়ার সার্ভিস সপ্তাহ-২০২৬ উদ্বোধন

পাংশায় বিনামূল্যে চিকিৎসা পেলেন প্রায় ৪ শতাধিক রোগী 

১০

রাজবাড়ীতে ধর্ষনের চেষ্টার দুই আসামী সহ ৫ জন গ্রেপ্তার

১১

রাজবাড়ীতে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

১২

রাজবাড়ীতে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

রাজবাড়ীতে মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা পেলেন প্রায় ৩ শতাধিক রোগী

১৪

পাংশায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস সমাবেশ অনুষ্ঠিত

১৫

রাজবাড়ীতে বায়ার কোম্পানির উচ্চ ফলনশীল ‘অ্যারাইজ’ ধানের মাঠদিবস অনুষ্ঠিত

১৬

রাজবাড়ীতে পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত ৫ জন আসামী গ্রেফতার

১৭

রাজবাড়ী‌তে পু‌লিশে নি‌য়ো‌গ চুরান্ত হলো রাজবাড়ী‌র ২০ তরুন-তরুনী

১৮

পাংশায় পিস্তল ঠেকিয়ে দুর্ধর্ষ ডাকাতি

১৯

পাংশায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে হামলায় বাবা ছেলেসহ আহত ৪

২০