রাজবাড়ীর খানগঞ্জে বিরোধপূর্ণ জমিতে সীমানা প্রাচীর নির্মাণ, আদালতে মামলা - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২৪, ৬:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীর খানগঞ্জে বিরোধপূর্ণ জমিতে সীমানা প্রাচীর নির্মাণ, আদালতে মামলা

রাজবাড়ীর সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বিল নুরুদ্দিনপুর গ্রামে বিরোধপূর্ণ জমিতে সীমানা প্রাচীর নির্মাণে বাধা দিলে শাজাহান শেখকে প্রতিপক্ষরা খুন জখমের হুমকি দেয়।
হুমকির প্রতিবাদে রাজবাড়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে শাজাহান শেখ বাদী হয়ে ফৌজদারী কার্যবিধির ১০৭/১১৪/১১৭(গ) ধারায় ৮ জনের নামে মামলা দায়ের করেন। মামলার বিবাদীরা হলেন বিল নুরুদ্দিন গ্রামের আকবর বেপারী, আকবর বেপারী চার ছেলে মালেক বেপারী, আনোয়ার বেপারী, মানু বেপারী, ছানোয়ার বেপারী, মালেক বেপারীর ছেলে আসিফ বেপারী, আকবর বেপারীর স্ত্রী সাজেদা বেগম, আকবর বেপারীর মেয়ে ছকিনা বেগম।
মামলা সুত্রে জানা যায়, খানগঞ্জ ইউনিয়নের বিল নুরুদ্দিন গ্রামের মৃত ফরিদ উদ্দিন শেখের ছেলে শাজাহান শেখ। শাজাহান শেখের প্রতিবেশী ও পরস্পর আত্মীয় মামলার বিবাদীরা। সাজাহান শেখের সাথে মামলার বিবাদীদের পূর্ব থেকেই বাড়ীর জমি নিয়ে বিরোধ চলে আসছে। এই বিরোধের জের ধরে শাজাহান শেখ বিবাদীরে বিরুদ্ধে রাজবাড়ীর বিজ্ঞ সিনিয়র সহকারি জজ আদালতে দেওয়ানী ২২৮/২৪ নং মামলা দায়ের করেন। সেই মামলার নোটিশ পাওয়ার পর বিবাদীগন গত ১৬ ডিসেম্বর সকাল সাড়ে আটটার দিকে বিরোধপূর্ণ জমিতে সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ গ্রহণ করে। শাজাহান শেখ বাধা দিতে গেলে বিবাদীরা সবাই মিলে ঘিরে ধরে তাকে খুন জখমের চেষ্টা করে। শাজাহান শেখের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। তারপর থেকে শাজাহান শেখকে নানা ভাবে হুমকি দিচ্ছে বিবাদীরা।
সরোজমিনে বুধবার গিয়ে দেখা যায়, বিরোধপূর্ণ জমিতে ইট দিয়ে সীমানা প্রাচীর নির্মাণের কাজ করছে মামলার ৪ নং বিবাদী মানু বেপারী।
এ প্রসঙ্গে  মানু বেপারী বলেন, এই জমি আমরা শাজাহান শেখের বড় ভাই এর কাছ থেকে কিনেছি। সে আমাদের এই খানে জমি বুঝিয়ে দিয়েছে। আমরা এখানে কাজ করছি। শাজাহান শেখ আমাদের বিরুদ্ধে আদালতে মামলা করেছে। আদালত আমাদের কাজ বন্ধ রাখতে বলেনি। আদালত কাজ বন্ধ করতে বললে আমরা বন্ধ রাখবো যদি ভেঙ্গে দিতে বলে ভেঙ্গে দিব। তবে আমরা এখন কাজ করবো। শাজাহান শেখকে খুন জখমের হুমকি দেবার কারণ কী এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সে আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছে। আমরা কোন খুন জখমের হুমকি দেইনি।
মামলার বাদী শাজাহান শেখ বলেন, আমার ভাই যে জমি বিক্রি করেছে সেটি এখানে না। এই বিবাদীরা গায়ের জোরে আমার জমির ভেতর এসে স্থাপনা নির্মাণ করছে। আমি বাধা দিতে গেলে আমাকে নানা ভাবে হুমকি দিচ্ছে। আমি আতংকে রয়েছি। বিশ্বাস না হলে গ্রাম বাসির কাছে জেনে আসুন।
প্রতিবেশী বাহাদুর শাহ জানান, এই জমি নিয়ে আদালতে একটি দেওয়ানী মামলা করেছে শাজাহান শেখ। মামলা শেষ হবার আগেই বিবাদীরা জমিতে স্থাপনা নির্মাণ করছে। তারা নানা ভাবে শাজাহান শেখকে হেনস্থা করছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়া উদ্ধার হলেও আসামি পলাতক

গোয়ালন্দে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ভেকু বিকল ও ট্রাক জব্দ

রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে মাছের পোনা বিতরণ

১০

রাজবাড়ী হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কিডনি ডায়ালাইসিস সেন্টারের ঘোষণা

১১

বালিয়াকান্দিতে ব্যবসায়ীকে মারধর করে লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই, অভিযুক্ত গ্রেফতার

১২

বালিয়াকান্দিতে রং মিশিয়ে লাল তিল কে কালো করার দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা 

১৩

কালুখালীতে জামায়াত কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার-৩

১৪

গোয়ালন্দে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরানে সমর্থন

১৫

নিরাপদ সড়ক নিশ্চিতে আহলাদীপুর হাইওয়ে পুলিশের ব্রিফিং

১৬

চিকিৎসা নিতে নিজেই ক্লিনিকে হাজির অসুস্থ হুনুমান 

১৭

কালুখালীতে জামায়াত কর্মীর হাত-পা বাঁধা অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার

১৮

রাজবাড়ীতে আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

১৯

পাংশায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

২০