গোয়ালন্দে পদ্মার ভাঙনে দিশেহারা হাজরো মানুষ  - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৬ অক্টোবর ২০২৪, ১২:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে পদ্মার ভাঙনে দিশেহারা হাজরো মানুষ 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা তীরবর্তী দেবগ্রাম ইউনিয়নের কাওয়ালজানি গ্রামে ফের নদী ভাঙন দেখা দিয়েছে। একদিনেই অন্তত ৬০ ফুট কৃষি জমি পদ্মায় বিলীন হয়ে গেছে। এতেকরে ভাঙন আতঙ্কে রয়েছে কয়েকশ পরিবার।

রোববার (৬ অক্টোবর) বিকেলে দেখা যায়, বেশ কয়েকটি বাড়ি ভেঙে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। ভাঙন আতংকে শত শত পরিবার নদীর পারে দিন কাটাচ্ছেন। এখানে যারা বসবাস করে তাদের অধিকাংশ কয়েক দফা নদী ভাঙনের শিকার হয়ে এখানে বসবাস করছিলেন। অনেকেরই ছিল মাঠে শত বিঘা জমি, গোয়ালে গরু আর গোলা ভরা ধান। এখন এর সবই স্মৃতি। ৪/৫বার নদী ভাঙনে এখন অন্যের জমি চাষ করে খায়।

ষাটোর্ধ বৃদ্ধা ছনেকা বেগম বলেন, আমরা এপর্যন্ত ছয় ভাঙনের শিকার হয়েছি, এখন কোথায় যাবো, যাওনের জায়গা নেই। এ জীবনে অনেক কিছু দেখলাম। কতবার ভাঙলাম। বাবারে বুড়া হয়ে গেছি, সব কিছু হারিয়ে এখন অসহায় হয়ে পড়েছি, আগে কতকিছু ছিল। কতোবড় গৃহস্থালি এখন আর তার কিছুই নাই। চোখের সামনে এগুলো সহ্য হয় না।

আর এক বয়োবৃদ্ধ আব্দুল আজিজ সরদার কয়েকজন মানুষ নিয়ে তার বসতঘর ভাঙছেন। তিনি বলেন, আর মাত্র দুই কাঠা সামনে পানি আসলেই আমার ঘর বাড়ি নদীতে বিলীন হয়ে যাবে। সারারাত দুচোখ এক করতে পারি না, এই বুঝি নদীতে বাড়িঘর ভেঙে নিয়ে যায়। চারদিন ধরে ভাঙছে গত রাতেই সব থেকে বেশি ভাঙছে। ভাঙতে ভাঙতে এখন আর যাওয়ার জায়গা নেই। এক আত্মীর একটু জায়গা আছে দুরে সেখানেই যাচ্ছি।

এক রাতেই আ. খালেক ব্যাপারী নামে কে ব্যাক্তির দশ কাঠা ফসলি জমি পদ্মার বুকে বিলীন হয়ে গেছে। তিনি দিশেহারা হয়ে পড়েছেন, হয়তো রাতেই তার আরও কিছু জমি হারিয়ে যাবে পদ্মার। তিনি বলেন, সরকারের উর্ধ্বোতন কর্তৃপক্ষের কাছে মিনতি তারা যেন ব্যাবস্থা নেয়। তা-না হলে আমরা নিঃস্ব হয়ে যাবো।

দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম বলেন, ইতিমধ্যে উপজেলা থেকে একটি প্রতিবেদন চেয়েছে এ ব্যাপারে। আগামীকাল সকালে সেটা জমা দিব। দীর্ঘদিন ধরে নদী ভাঙন চলছে। দীর্ঘ মেয়াদি প্রকল্প গ্রহন না করলে মানচিত্র থেকে দেবগ্রাম ইউনিয়ন পুরোপুরি হারিয়ে যাবে।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, ভাঙন প্রতিরোধে ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। সংশ্লিষ্ট চেয়ারম্যানের কাছে প্রতিবেদন চাওয়া হয়েছে। এছাড়া আমি এই এলাকা পরিদর্শন করে দ্রুত সময়ের মধ্যে ব্যাবস্থা গ্রহণের উদ্যোগ নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার

রাজবাড়ীতে প্রযুক্তিনির্ভর জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কর্মশালা

ব্যাক্তি উদ্দ্যো‌গে রাজবাড়ী‌ পৌরসভার ময়লা ও ড্রেন প‌রিস্কার কর‌ছেন ছাত্রদল নেতা রোমান

‘ফুলে ফুলে যেন ভুল না হয়ে যায়’ – সাংস্কৃতিক প্রতিমন্ত্রী খৈয়ম

কালুখালীতে রাতের আঁধারে কৃষকের ফসল তুলে নষ্ট করলো দুর্বৃত্তরা

পাংশায় ৪ মাদকসেবীকে ৪৫ দিনের কারাদণ্ড, টাপেন্টাডলসহ গ্রেফতার ২

গোয়ালন্দে মাদকসহ ৪জন গ্রেপ্তার

রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রবাসী নিহত

পাংশায় পূর্ব শত্রুতার জেরে তিনজনকে কুপিয়ে জখম

‘প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’ -সংস্কৃতি প্রতিমন্ত্রী

১০

রাজবাড়ীতে মাদকাসক্তের লাঠিপেটায় বৃদ্ধ নিহত

১১

রাজবাড়ীতে চাঞ্চল্যকর কৃষক হত্যা মামলায় ৬ আসামি গ্রেপ্তার

১২

পাংশায় তরুণীকে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৩

রাজবাড়ী‌তে দুইটি বি‌দেশী পিস্তল, ৪ টি ম‌্যাগা‌জিন ও ৮ রাউন্ড গু‌লিসহ যুবক আটক

১৪

পাংশায় জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

১৫

রাজবাড়ীতে ছয় মাদকসেবীর কারাদণ্ড

১৬

দেশকে সমৃদ্ধ ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে গড়ে তুলবো —সংস্কৃতি প্রতিমন্ত্রী

১৭

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের উদ্বোধন করলেন এমপি হারুন অর রশিদ 

১৮

গোয়ালন্দ প্রেসক্লাবে সৌহার্দ্য ও সম্প্রীতির ইফতার

১৯

পাংশায় আওয়ামী লীগ কার্যালয়ে রাতের আধারে আবারও ব্যানার  

২০