ভাঙন রোধে ব্যবস্থা নিতে পদ্মা পাড়ে মানববন্ধন! আমরণ অনশনের ঘোষণা এলাকাবাসীর - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৭ অক্টোবর ২০২৪, ২:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভাঙন রোধে ব্যবস্থা নিতে পদ্মা পাড়ে মানববন্ধন! আমরণ অনশনের ঘোষণা এলাকাবাসীর

রাজবাড়ীর গোয়ালন্দে নদী ভাঙন রোধে ভাঙন কবলিত পদ্মা পাড়ে সর্বস্তরের জনগণের ব্যানারে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে মানববন্ধন করছে এলাকাবাসী।

সোমবার (০৭ অক্টোবর) দুপুরে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের মুন্সি বাজার কাওয়ালজানি এলাকায় নদীর পাড়ে কয়েকশত স্থানীয় নারী-পুরুষ ও শিক্ষার্থীরা এই মানববন্ধনে অংশ গ্রহণ করে। মানববন্ধনে বক্তব‌্য রাখেন, স্থানীয় আবুল ডাক্তার, জামাল মুন্সি, জাহিদ সরদার, মাজেদ সরদার ও রফিকুল ইসলাম।

বক্তারা এ-সময় অভিযোগ করে বলেন, ধোপা গাথি, বিশ্বনাথ পুর, বাঘাবাড়ি, রাখাল গাছি গ্রাম সহ বিস্তীর্ণ এলাকা নদী ভাঙনে পদ্মা নদীতে বিলীন হয়ে গেছে। হাজার হাজার মানুষ আশ্রয়হীন এবং গৃহহীন হয়ে পড়েছে। এই দীর্ঘ সময় সরকার কোন ব্যাবস্থা নেয়নি। সরকারের মহা প্রকল্প নেওয়ার কথা থাকলেও সেটা বাস্তবায়ন হয়নি। ভোটের সময় রাজনৈতিক নেতৃবৃন্দ আসলেও আমাদের কোন খোঁজ খবর রাখেনি। আমরা প্রায় অধিকাংশ পরিবারই ৪/৫ বার ভাঙনের শিকার হয়ে আজ অসহায় ও নিঃস্ব হয়ে পড়েছি। এবার নদী শাসনের ব্যাবস্থা না নিলে আমরা আমরণ অনশনে বসবো। দ্রুত স্থায়ী নদী শাসনের কাজ সহ এই এলাকা রক্ষার জন‌্য স্থানীয় প্রশাসন সহ অন্তবর্তীকালীন সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াকান্দিতে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল কিশোরের

রাজবাড়ীতে পেয়াজের দাম না পেয়ে ক্ষোভে পানিতে পেয়াজ ফেলে দিলেন কৃষক

রাজবাড়ীতে একদিনে ১ লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

রাজবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

১০

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

১১

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

১২

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়া উদ্ধার হলেও আসামি পলাতক

১৩

গোয়ালন্দে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ভেকু বিকল ও ট্রাক জব্দ

১৪

রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে মাছের পোনা বিতরণ

১৫

রাজবাড়ী হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কিডনি ডায়ালাইসিস সেন্টারের ঘোষণা

১৬

বালিয়াকান্দিতে ব্যবসায়ীকে মারধর করে লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই, অভিযুক্ত গ্রেফতার

১৭

বালিয়াকান্দিতে রং মিশিয়ে লাল তিল কে কালো করার দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা 

১৮

কালুখালীতে জামায়াত কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার-৩

১৯

গোয়ালন্দে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরানে সমর্থন

২০