ইসরাইলের ‘ফিলিস্তিনি নির্মূল’ কৌশল নিয়ে জাতিসংঘের উদ্বেগ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসরাইলের ‘ফিলিস্তিনি নির্মূল’ কৌশল নিয়ে জাতিসংঘের উদ্বেগ

ইসরাইলের চলমান আগ্রাসনের প্রেক্ষিতে পশ্চিম তীরেও গাজার মতো বিপর্যয় ঘটতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজি। তিনি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, গাজার সহিংসতা পশ্চিম তীরে ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করেছে। এতে ফিলিস্তিনিদের পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠবে।

আলবানিজি উল্লেখ করেন, ইসরাইলের সহিংসতা এবং আক্রমণ একটি বৃহত্তর কৌশলের অংশ, যার লক্ষ্য ফিলিস্তিনিদের নির্মূলকরণ এবং আঞ্চলিক সম্প্রসারণ। তিনি আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের ইসরাইলকে দীর্ঘদিন ধরে ছাড় দেওয়ার কারণে ফিলিস্তিনি ভূখণ্ড ফিলিস্তিনিমুক্ত করার প্রক্রিয়া চলছে।

জাতিসংঘের এই কর্মকর্তা সতর্ক করে বলেন, ফিলিস্তিনিরা এমন একটি শক্তির মুখোমুখি, যারা তাদের জাতিগতভাবে নির্মূল করার চেষ্টা করছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানান, ইসরাইলের নীতির বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ নিতে, অন্যথায় পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে।

গাজায় ইসরাইলি আক্রমণের ফলে ৪১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। একই সময়ে পশ্চিম তীরেও ইসরাইলি আক্রমণে শত শত ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছেন। আলবানিজি ইসরাইলের এই কর্মকাণ্ডের নথি তৈরি করার কথা জানান এবং নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় সতর্কবার্তা দিলেও, ইসরাইলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইসরাইলের এই আগ্রাসন ফিলিস্তিনি জনগণের ভবিষ্যৎ এবং এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনাকে প্রশ্নবিদ্ধ করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে গাঁজাসহ আটক ব্যাক্তির ১৪ দিনের কারাদণ্ড

১

বিউটি পার্লারে চাকরি দেওয়া কথা বলে কিশোরীকে যৌনপল্লীতে বিক্রি, আটক ১

২

রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে সরকারি আমন ধান সংগ্রহ শুরু

৩

গোয়ালন্দ মোড়ে বাস চাপায় স্কুলছাত্র নিহত

৪

গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

৫

দৌলতদিয়ায় আজমেরী হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা

৬

গোয়ালন্দে মহাসড়কে হেলমেটবিহীন ৩ মোটরসাইকেল চালককে জরিমানা

৭

দৌলতদিয়ার মাদকসম্রাজ্ঞী রোজির মেয়ে জামাই তুহিন হেরোইনসহ গ্রেপ্তার

৮

রাজবাড়ী শহরে পরিত্যক্ত ট্রাকে আগুন

৯

অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীর জনসভা সফল করতে গোয়ালন্দে প্রস্তুতি সভা

১০

রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন

১১

পাঁচুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ গ্রেপ্তার

১২

দৌলতদিয়ায় ঢাকঢোল পিটিয়ে আদালতের ডিক্রি বাস্তবায়ন

১৩

রাজবাড়ীতে সাবেক কাউন্সিলর ও আ.লীগ নেতা গ্রেপ্তার

১৪

রাজবাড়ীতে বেশীদামে সার বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

১৫

প্রথম ধাপেই রাজবাড়ীর কালুখালী ও বালিয়াকান্দিতে ইউপি নির্বাচন

১৬

কালুখালীতে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার

১৭

নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৮

গোয়ালন্দে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৯

গোয়ালন্দে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

২০