পদ্মায় জেলের জালে বাচ্চা কুমির! - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৭ নভেম্বর ২০২৪, ১২:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পদ্মায় জেলের জালে বাচ্চা কুমির!

রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে একটি কুমিরের বাচ্চা ধরা পড়েছে। ধরা পরার পর বাচ্চা কুমিরটিকে নদীর তীরে নিয়ে আসলে স্থানীয়রা পিটিয়ে হত্যা করে ফেলে দেয়।
বৃহস্পতিবার সকালে রাজবাড়ীর অন্তর মোড় এলাকার পদ্মা নদীতে জেলে সালাম তালুকদারের জালে কুমিরের বাচ্চাটি ধরা পড়ে। জেলে সালাম তালুকদার পাবনা জেলার ঢালার চর এলাকার হাবিবুর রহমান তালুকদারের ছেলে।
স্থানীয়রা বলেন, বৃহম্পতিবার সকালে জেলে সালাম তালুকদারের জালে কুমিরের বাচ্চাটি উঠে আসলে এক নজর দেখতে ভীড় করেন স্থানীয়রা। এ সময় জাল থেকে ছাড়ানোর সাথে সাথে কিছু যুবক ও শিশুরা লাঠি দিয়ে এলোপাথারি পিটিয়ে কুমিরের বাচ্চাটিকে পিটিয়ে হত্যা করে নদীর তীরে ফেলে দেয়।
জেলে সালাম তালুকদার বলেন, জাল টানার পর মনে করেছিলাম বড় আকৃতির কোন মাছ ধরা পড়েছে। পরে দেখি কুমিরের বাচ্চা। পদ্মা নদীতে কুমিরের বাচ্চা উঠে আসায় আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়েছি। আবার নদীতে মাছ ধরতেও অনেকে ভয় পাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাংশায় চিকিৎসকের ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, দুই ঘণ্টা বন্ধ ছিল যান চলাচল

দৌলতদিয়া ফেরি ঘাটে  সিসি ক্যামেরা স্থাপন করা হবে -নৌ পরিবহন প্রতিমন্ত্রী

পাংশায় শিশু ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধা গ্রেফতার

গোয়ালন্দ সরকারি খালের ওপর অবৈধ মুরগির খামার উচ্ছেদ

গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

পদ্মার চরে আটকা লঞ্চ, নৌ পুলিশের সহায়তায় উদ্ধার ৮৫ যাত্রী

বরাট ভাকলা উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে প্রতিমন্ত্রীর বরাদ্দের চাল পেল ৫০০ দরিদ্র পরিবার

গোয়ালন্দে পবিত্র আশুরার মাতমে অংশ নিয়ে এক ব্যাক্তির মৃত্যু

১০

পাংশায় নিহতের পরিবার ও সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শনে এমপি

১১

পাংশায় স্কুল ফাঁকির শাস্তি ৮০০ গাছ রোপণ

১২

কালুখালীতে অবৈধ জাল তৈরির কারখানা থেকে সাড়ে ৬ লাখ টাকার জাল জব্দ

১৩

বালিয়াকান্দিতে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল কিশোরের

১৪

রাজবাড়ীতে পেয়াজের দাম না পেয়ে ক্ষোভে পানিতে পেয়াজ ফেলে দিলেন কৃষক

১৫

রাজবাড়ীতে একদিনে ১ লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

১৬

রাজবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

১৭

সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি

১৮

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৯

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

২০