গোয়ালন্দে পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৬ জুন ২০২৫, ১২:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জহুরুল ইসলাম হালিম : রাজবাড়ীর গোয়ালন্দে থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার দিনগত রাতে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সেলিম মন্ডল (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। তিনি পৌরসভার ৯নং ওয়ার্ডের সাকের ফকির পাড়ার গেন্দু মন্ডলের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৫ জুন) রাত সাড়ে ৯টার দিকে গোয়ালন্দঘাট থানার এসআই মো. জুয়েল মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পৌরসভার ৬নং ওয়ার্ডের ময়সের মাতুব্বর পাড়া বালুরঘাট এলাকায় নূরুর মুদি দোকানের বিপরীত পাশে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে সেলিম মন্ডলকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে।

অপরদিকে গোয়ালন্দে বিশেষ অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুবেল শেখ (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। তিনি দৌলতদিয়া ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড ছাত্তার মেম্বার পাড়ার মৃত করিম শেখেরর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২৫ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোয়ালন্দঘাট থানার এসআই মো. বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ দৌলতদিয়ার ৭নং ফেরিঘাটের প্রবেশপথ ইট সলিং রাস্তায় চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা কালে রুবেল শেখকে তল্লাশি করে ২৫ পিস ইয়াবা সহ গ্রেপ্তার করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাংশায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

গোয়ালন্দে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

রাজবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

পাংশায় মাইক্রোবাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

পাংশায় চাঁদা না দেওয়ায় ক্লিনিক মালিককে মারধরের অভিযোগে গ্রেপ্তার ১

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গোয়ালন্দে সড়কে যানবাহন চাপায় ৩ বছরের শিশুর মৃত্যু

কালুখালীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

পাংশায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

১০

 ‘বাবা ছিলেন আমার সন্তানের মত’ গোয়ালন্দে শ্রেষ্ঠ পুত্রবধূদের সম্মাননা

১১

গোয়ালন্দে চুরি হওয়া মালামাল উদ্ধার না হওয়ায় ভূমি অফিসের সেবা ব্যাহত

১২

দৌলতদিয়া থেকে ১০০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

১৩

পাংশায় দুই মাদকসেবীর কারাদণ্ড

১৪

খেলনা পিস্তল নিয়ে ছবি তুলে বিপাকে রতন মন্ডল

১৫

তামাক মুক্ত দিব‌সের তামাকের প‌ক্ষে ব‌লে তোপের মূ‌খে কৃ‌ষি কর্মকর্তা

১৬

গোয়ালন্দে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

১৭

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় ৩ জন গ্রেপ্তার

১৮

ব্রাজিল সমর্থকদের অর্ধেক ফি-তে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা আইনজীবীর

১৯

রাজবাড়ী সদর হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের বিষয়ে তদন্ত কমিটি গঠন

২০