পাংশায় ৬৫ লাখ টাকার জুয়েলারি চুরি মূল পরিকল্পনাকারী গ্রেফতার - Rajbari
মাসুদ রেজা শিশির
১ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় ৬৫ লাখ টাকার জুয়েলারি চুরি মূল পরিকল্পনাকারী গ্রেফতার

রসমালাইয়ের সঙ্গে চেতনানাশক মিশিয়ে জুয়েলারি দোকানের মালিককে অচেতন করে প্রায় ৬৫ লাখ টাকার স্বর্ণ, রৌপ্য ও নগদ টাকা লুটের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। এ ঘটনায় মূল পরিকল্পনাকারী হিসেবে দোকানের কর্মচারী খন্দকার জায়ফুল ইসলাম লিটনকে গ্রেফতার করেছে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে ১৫ ভরি ০১.৫৮ আনা স্বর্ণালঙ্কার এবং ২২০ ভরি রৌপ্যালঙ্কার।

বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) ভোর ৫টার দিকে পাংশা থানা পুলিশের একটি দল গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে মামলার ১ নম্বর আসামি খন্দকার জায়ফুল ইসলাম লিটনকে গ্রেফতার করে। নবাগত পুলিশ সুপার মীর মনির হোসেন রাজবাড়ী জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। তিনি আরো জানান, পাংশা থানাধীন নারায়ণপুরের দত্ত মার্কেটের দ্বিতীয় তলায় ‘নিউ মুসলিম জুয়েলার্স’ নামে একটি দোকানের মালিক শহিদুল ইসলামের দোকান থেকে, গত ২৮ সেপ্টেম্বর দুপুর ২টা ৩০ মিনিট থেকে ২৯ সেপ্টেম্বর সকাল ৯টার মধ্যে যেকোনো সময় দোকান থেকে ২০ ভরি স্বর্ণ, ২০০ ভরি রূপা এবং নগদ প্রায় ২ লাখ নগদ টাকাসহ সর্বমোট প্রায় ৬৫ লাখ টাকার মালামাল ও অর্থ চুরি হয়।

এ ঘটনায় শহিদুল ইসলাম বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে পাংশা মডেল থানায় মামলা করেন। ৩০ সেপ্টেম্বর মামলাটি রুজু করা হয়। মামলা নম্বর-১৯; ধারা-৩২৮/৩৮১ পেনাল কোড।

মামলা দায়েরের পর তদন্তে নেমে পুলিশ জানতে পারে, দোকানের কর্মচারী খন্দকার জায়ফুল ইসলাম লিটন কৌশলে চুরির পরিকল্পনা করেন। গত ২৮ সেপ্টেম্বর পাওনা টাকা উঠিয়ে দেওয়ার কথা বলে লিটন ও তার সহযোগী দোকান মালিক শহিদুল ইসলামকে জলিলপাড়ায় লিটনের বোনের বাড়িতে নিয়ে যান। সেখানে রসমালাইয়ের সঙ্গে চেতনানাশক মিশিয়ে শহিদুল ইসলামকে খাওয়ানো হয়। এতে তিনি অচেতন হয়ে পড়লে তার পকেট থেকে দোকানের চাবি নিয়ে লিটন দোকানে ফিরে আসেন। পরে দোকানের অন্য কর্মচারীকে কৌশলে বাইরে পাঠিয়ে আলমারি খুলে স্বর্ণ, রূপা ও নগদ টাকা নিয়ে যায় তারা। চুরির পর দোকানের চাবিটি আবার অচেতন শহিদুল ইসলামের পকেটে রেখে তাকে দত্ত মার্কেট মোড়ে ফেলে রেখে আসামিরা পালিয়ে যায়।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মইনুল ইসলামের নেতৃত্বে পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে। পরে গাজীপুরের কোনাবাড়ী মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে লিটনকে গ্রেফতার করে। গ্রেফতারের পর আসামি লিটনের দেওয়া তথ্যের ভিত্তিতে এবং উপস্থিত সাক্ষীদের সামনে ১৫ ভরি ০১.৫৮ আনা স্বর্ণালঙ্কার জব্দ করা হয়। উদ্ধার করা স্বর্ণালঙ্কারের বর্তমান আনুমানিক মূল্য ৩৩ লাখ ২১ হাজার টাকা। এ ছাড়া ২২০ ভরি রৌপ্যালঙ্কার উদ্ধার করা হয়েছে, যার বর্তমান আনুমানিক মূল্য ৮ লাখ ৮০ হাজার টাকা। গ্রেফতার হওয়া আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

রাজবাড়ী জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে জড়িত ২ নম্বর আসামিসহ অন্যান্য সহযোগীদের গ্রেফতারে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতদিয়ায় প্রশাসনের অভিযান: ১ জনের ১ বছরের কারাদণ্ড

১

গোয়ালন্দে বিনামূল্যে চোখের ছানি অপারেশনের লক্ষ্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

২

পাংশায় নসিমনের চাপায় ৫ বছরের শিশুর মৃত্যু 

৩

তফ‌সি‌লের আগেই জ‌মে উঠে‌‌ছে রাজবাড়ীতে ব‌্যবসায়ী স‌মি‌তির নির্বাচনী প্রচারানা

৪

তিন দিন ধ‌রে নি‌খোঁজ রাজবাড়ী জেলা ছাত্রদ‌লের আহ্বায়‌কের মামা‌তো ভাই

৫

পদ্মায় নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক

৬

পাংশায় মানসম্পন্ন পেঁয়াজ বীজ প্রাপ্তি নিশ্চিতকল্পে মতবিনিময়

৭

রাজবাড়ীতে শিশু ধর্ষনের দায়ে একব্যাক্তি গ্রেপ্তার

৮

গোয়ালন্দে ভেজা বালি বহন করায় ৬টি ড্রাম ট্রাককে শাস্তি

৯

গোয়ালন্দে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

১০

জনবল সংকটে রাজবাড়ীর প্রাণিসম্পদ দপ্তর, ৬৯ পদের ৩৭ টিই শূন্যে

১১

রাজবাড়ীতে নিজ মেয়েকে ধর্ষনের দায়ে বাবার যাবৎজীবন কারাদণ্ড

১২

রাজবাড়ীতে কৃষক হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

১৩

গোয়ালন্দে মসজিদে ওসি’র মাদকবিরোধী বক্তব্য

১৪

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.হান্নানকে ওএসডি

১৫

দৌলতদিয়া ইউনিয়ন বিএনপি নেতা মোহন মন্ডলের দাফন সম্পন্ন

১৬

পাংশায় ৬৫ লাখ টাকার জুয়েলারি চুরি মূল পরিকল্পনাকারী গ্রেফতার

১৭

পাংশায় পুকুরে বিষ দিয়ে কৃষকের ৩ লাখ টাকার মাছ নিধন

১৮

পাংশায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

১৯

রাজবাড়ীতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

২০