রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কার্ডধারী ৫৮৪টি দুস্থ পরিবারের মাঝে অক্টোবর মাসের ৩০ কেজি করে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে অত্র ইউনিয়ন পরিষদ চত্বর থেকে এ চাল বিতরণ করা হয়। চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আবু জাফর, ইউপি সদস্য চুন্নু মীর মালত, আবুল হোসেন প্রামানিক, মো. রাসেল মাহমুদ সহ ইউপি সদস্যগণ।
মন্তব্য করুন