রাজবাড়ী প্রধান ডাকঘরের অর্থ আত্মসাৎ মামলা: সাত কর্মচারী কারাগারে - Rajbari
কামাল হোসেন
৩ নভেম্বর ২০২৬, ২:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ী প্রধান ডাকঘরের অর্থ আত্মসাৎ মামলা: সাত কর্মচারী কারাগারে

রাজবাড়ী প্রধান ডাকঘরের প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় সাত কর্মকর্তা-কর্মচারীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাজবাড়ী সদর আমলী আদালতে জামিনের আবেদন করলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হায়দার আলী তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন, লেটার রাইটার মহবুবুর রহমান, সাবেক পোস্টাল অপারেটর নাজমুল হাসান, এমএলএসএস রেজাউল আলম, সাবেক পোস্টাল অপারেটর এসএম নুরুজ্জামান, পোস্টাল অপারেটর আসমা আক্তার, প্যাকার কাম মেইল অপারেটর বিউটি রানী দাস ও নুরুল মাসুদ।

মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত রাজবাড়ী প্রধান ডাকঘরের ১৩ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে শতাধিক গ্রাহকের প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। স্থায়ী আমানত (এফডিআর) করার জন্য গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে রসিদ দেওয়া হলেও তা ডাকঘরের কোষাগারে জমা করা হয়নি বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষে নাছরিন আক্তার গত ৩০ জুলাই আদালতে ১৩ জনের বিরুদ্ধে মামলা করেন। মঙ্গলবার মামলার ধার্য তারিখে ১৩ আসামির মধ্যে সাতজন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট খান মো. জহুরুল হক ও নজরুল ইসলাম লাভলু।

এদিকে, আত্মসাৎ করা টাকা ফেরত ও অভিযুক্তদের শাস্তির দাবিতে মঙ্গলবার সকাল ১০টায় আদালত চত্বরে মানববন্ধন ও সমাবেশ করেন শতাধিক ভুক্তভোগী গ্রাহক। তাঁরা জানান, কষ্টার্জিত সঞ্চয়ের টাকা হারিয়ে অনেকেই আর্থিক সংকটে পড়েছেন। দ্রুত টাকা উদ্ধার করে ফেরত দেওয়ার পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

১

রাজবাড়ী প্রধান ডাকঘরের অর্থ আত্মসাৎ মামলা: সাত কর্মচারী কারাগারে

২

বালিয়াকান্দিতে পৃথক অভিযানে ইয়াবা-হেরোইন ও গাঁজাসহ দুইজন আটক

৩

পাংশার রহিম হত্যা মামলায় সাদ্দাম হোসেনের যাবজ্জীবন কারাদন্ড 

৪

সাহিত্যিক ও সাংবাদিক এয়াকুব আলী চৌধুরীর ১৩৮তম জন্মবার্ষিকী পালিত

৫

পাংশায় চেক প্রতারণার মামলায় যুবদল নেতা গ্রেফতার

৬

রাজবাড়ীতে গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

৭

রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের অভিযোগে নার্স স্ত্রী কারাগারে

৮

পাংশায় মাদক সেবনের দায়ে চারজনের কারাদণ্ড

৯

দৌলতদিয়ায় রাতের আঁধারে ইটের দেয়াল দিয়ে জমি দখলের অভিযোগ

১০

রাজবাড়ীতে জাতীয় যুব দিবস পালন

১১

রাজবাড়ীতে উঠান বৈঠক ও সমাবেশ

১২

গোয়ালন্দে জাতীয় যুব দিবস উদযাপন

১৩

পাংশায় জাতীয় যুব দিবস পালিত

১৪

কালুখালীতে ১৩ লক্ষাধিক টাকার মাদক উদ্ধার, পিকাপসহ গ্রেপ্তার ১

১৫

রাজবাড়ীতে কারাতে বেল্ট পরিক্ষা ও বেল্ট প্রদান অনুষ্ঠিত

১৬

রাজবাড়ীতে অশ্রুসিক্ত বিদায় নারী নেত্রী দেবাহুতি চক্রবর্তীর

১৭

গোয়ালন্দে মানষিক ভারসাম্যহীন ব্যাক্তির হামলায় এক ব্যাক্তির মৃত্যু, একজন আহত

১৮

কালুখালীতে অনুমোদনহীন পশুখাদ্য বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

১৯

দৌলতদিয়ায় আগুনে পুড়ল তিন ঘর

২০