কালুখালীতে অনুমোদনহীন পশুখাদ্য বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা - Rajbari
এনামুল মন্ডল
২৯ অক্টোবর ২০২৬, ৩:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালুখালীতে অনুমোদনহীন পশুখাদ্য বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

রাজবাড়ীর কালুখালীতে অনুমোদনহীনভাবে পশুখাদ্য বিক্রি এবং সঠিকভাবে মজুদ ও সংরক্ষণ না করার দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার রতনদিয়া বাজারে মেসার্স সুরাইয়া ট্রেডার্স ও মেসার্স রাজধানী ট্রেডার্সে অভিযান চালিয়ে প্রতিষ্ঠান দুটিকে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, লাইসেন্স বা অনুমোদন ছাড়া পশুখাদ্য বিক্রি এবং যথাযথভাবে মজুদ ও সংরক্ষণ না করার অপরাধে মৎস্য ও পশুখাদ্য আইন, ২০১০ অনুযায়ী প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামস সাদাত মাহমুদ উল্লাহ। অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম রতন। এ ছাড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মো. মুনতাসির মাহমুদ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, নিরাপদ পশুখাদ্য নিশ্চিত করা এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালুখালীতে অনুমোদনহীন পশুখাদ্য বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

১

দৌলতদিয়ায় আগুনে পুড়ল তিন ঘর

২

গোয়ালন্দে ভিডব্লিউবি’র চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন

৩

ওয়ার্কার্স পার্টির নেতা কম. সুকুমার মন্ডল আর নেই

৪

গোয়ালন্দে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৫

`স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ন হবে বলে মনে হচ্ছে না’ -রাজবাড়ীতে নাহিদ ইসলাম

৬

রাজবাড়ীতে গাঁজাসহ আটক ব্যক্তির ৭ দিনের কারাদণ্ড

৭

গোয়ালন্দে ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

৮

গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

৯

গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

১০

রাজবাড়ী শহরে প্রকাশ্যে ব্যবসায়ী নেতাকে গুলি

১১

পাংশায় গ্রামপুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

১২

রাজবাড়ী‌তে যুবদ‌লের ৪৮তম প্রতিষ্ঠা বা‌র্ষিকী পালন

১৩

রাজবাড়ীতে গাঁজাসহ ৪ যুবক আটকের পর কারাদণ্ড

১৪

দৌলতদিয়ায় রাজধানী বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা

১৫

পাংশায় ইয়াবাসহ আটক গ্রামপুলিশসহ তিন জনকে কারাদণ্ড

১৬

পদ্মা নদীতে ডুবে বুদ্ধিপ্রতিবন্ধীর মৃত্যু 

১৭

পাংশায় মাদক ও নগদ টাকাসহ একব্যাক্তি গ্রেফতার

১৮

বালিয়াকান্দিতে স্বেচ্ছাসেবক দলের কর্মীর বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

১৯

কালুখালীতে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

২০