পাংশায় জাতীয় যুব দিবস পালিত - Rajbari
মাসুদ রেজা শিশির
১ নভেম্বর ২০২৬, ২:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় জাতীয় যুব দিবস পালিত

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে।

রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, পাংশার আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, যুব সমাবেশ, আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ এবং যুবদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী ও মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ১২ জনের মধ্যে মোট ১২ লাখ ৫০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক। তিনি বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে তরুণ ও যুবসমাজকে উৎপাদনশীল কাজে সম্পৃক্ত করতে হবে। তাদের কর্মক্ষমতাকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন সম্ভব। এ লক্ষ্যে পাংশা উপজেলায় গ্রামভিত্তিক কর্মমুখী প্রশিক্ষণ কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে কর্মহীন ও বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে আয়-উপার্জনের সুযোগ সৃষ্টি করা হবে। তিনি আরও বলেন, শুধু প্রশিক্ষণ গ্রহণ করলেই হবে না, সফলতার জন্য প্রয়োজন আন্তরিকতা, কঠোর পরিশ্রম ও অদম্য ইচ্ছাশক্তি। তরুণদের চাকরির পেছনে না ছুটে নিজেরাই উদ্যোক্তা হয়ে কর্মসংস্থান সৃষ্টির আহ্বান জানান তিনি। যুবসমাজের সম্মিলিত প্রচেষ্টায় পাংশা উপজেলাকে একটি সমৃদ্ধ ও উৎপাদনশীল জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাকিল আহম্মেদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) প্রণব কান্তি বল, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান রাজা এবং পাংশা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শওকত আলী সরদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মুহঃ জাহাঙ্গীর হোসেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের অভিযোগে নার্স স্ত্রী কারাগারে

১

পাংশায় মাদক সেবনের দায়ে চারজনের কারাদণ্ড

২

দৌলতদিয়ায় রাতের আঁধারে ইটের দেয়াল দিয়ে জমি দখলের অভিযোগ

৩

রাজবাড়ীতে জাতীয় যুব দিবস পালন

৪

রাজবাড়ীতে উঠান বৈঠক ও সমাবেশ

৫

গোয়ালন্দে জাতীয় যুব দিবস উদযাপন

৬

পাংশায় জাতীয় যুব দিবস পালিত

৭

কালুখালীতে ১৩ লক্ষাধিক টাকার মাদক উদ্ধার, পিকাপসহ গ্রেপ্তার ১

৮

রাজবাড়ীতে কারাতে বেল্ট পরিক্ষা ও বেল্ট প্রদান অনুষ্ঠিত

৯

রাজবাড়ীতে অশ্রুসিক্ত বিদায় নারী নেত্রী দেবাহুতি চক্রবর্তীর

১০

গোয়ালন্দে মানষিক ভারসাম্যহীন ব্যাক্তির হামলায় এক ব্যাক্তির মৃত্যু, একজন আহত

১১

কালুখালীতে অনুমোদনহীন পশুখাদ্য বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

১২

দৌলতদিয়ায় আগুনে পুড়ল তিন ঘর

১৩

গোয়ালন্দে ভিডব্লিউবি’র চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন

১৪

ওয়ার্কার্স পার্টির নেতা কম. সুকুমার মন্ডল আর নেই

১৫

গোয়ালন্দে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৬

`স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ন হবে বলে মনে হচ্ছে না’ -রাজবাড়ীতে নাহিদ ইসলাম

১৭

রাজবাড়ীতে গাঁজাসহ আটক ব্যক্তির ৭ দিনের কারাদণ্ড

১৮

গোয়ালন্দে ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

১৯

গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

২০