পাংশায় মাদক সেবনের দায়ে চারজনের কারাদণ্ড - Rajbari
মাসুদ রেজা শিশির
২ নভেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় মাদক সেবনের দায়ে চারজনের কারাদণ্ড

রাজবাড়ীর পাংশায় অবৈধ মাদকদ্রব্য সেবনের দায়ে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২ নভেম্বর) রাত আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে পাংশা থানা এলাকায় মাদকদ্রব্য সেবনের সময় তাদের আটক করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি), পাংশা, রাজবাড়ী পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে এ দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন পাংশা উপজেলার রঘুনাথপুর গ্রামের ইবাদত আলী মন্ডলের ছেলে মো. জুয়েল মন্ডল (৩৩), পাংশা চাঁদপুর গ্রামের শাহাদত আলীর ছেলে মো. কলম আলী (৩৫), একই গ্রামের সাত্তার প্রামাণিকের ছেলে মো. বাচ্চু প্রামাণিক এবং হাবাসপুর গ্রামের মো. ইছাক শেখের ছেলে মো. রতন শেখ (২০)।

ভ্রাম্যমাণ আদালত জুয়েল মন্ডলকে এক মাসের কারাদণ্ড, কলম আলীকে চার মাসের কারাদণ্ড, বাচ্চু প্রামাণিককে ছয় মাসের কারাদণ্ড এবং রতন শেখকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন। পাশাপাশি প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডাদেশের পর চারজনকে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের অভিযোগে নার্স স্ত্রী কারাগারে

১

পাংশায় মাদক সেবনের দায়ে চারজনের কারাদণ্ড

২

দৌলতদিয়ায় রাতের আঁধারে ইটের দেয়াল দিয়ে জমি দখলের অভিযোগ

৩

রাজবাড়ীতে জাতীয় যুব দিবস পালন

৪

রাজবাড়ীতে উঠান বৈঠক ও সমাবেশ

৫

গোয়ালন্দে জাতীয় যুব দিবস উদযাপন

৬

পাংশায় জাতীয় যুব দিবস পালিত

৭

কালুখালীতে ১৩ লক্ষাধিক টাকার মাদক উদ্ধার, পিকাপসহ গ্রেপ্তার ১

৮

রাজবাড়ীতে কারাতে বেল্ট পরিক্ষা ও বেল্ট প্রদান অনুষ্ঠিত

৯

রাজবাড়ীতে অশ্রুসিক্ত বিদায় নারী নেত্রী দেবাহুতি চক্রবর্তীর

১০

গোয়ালন্দে মানষিক ভারসাম্যহীন ব্যাক্তির হামলায় এক ব্যাক্তির মৃত্যু, একজন আহত

১১

কালুখালীতে অনুমোদনহীন পশুখাদ্য বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

১২

দৌলতদিয়ায় আগুনে পুড়ল তিন ঘর

১৩

গোয়ালন্দে ভিডব্লিউবি’র চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন

১৪

ওয়ার্কার্স পার্টির নেতা কম. সুকুমার মন্ডল আর নেই

১৫

গোয়ালন্দে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৬

`স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ন হবে বলে মনে হচ্ছে না’ -রাজবাড়ীতে নাহিদ ইসলাম

১৭

রাজবাড়ীতে গাঁজাসহ আটক ব্যক্তির ৭ দিনের কারাদণ্ড

১৮

গোয়ালন্দে ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

১৯

গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

২০