গোয়ালন্দ উপজেলা যুবলীগ সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য গ্রেপ্তার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৪, ১২:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দ উপজেলা যুবলীগ সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা যুবলীগ সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য ইউনুছ মোল্লা (৫৫) কে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী মো. শরীফুল ইসলামের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আটককৃত যুবলীগ নেতা ইউনুছ মোল্লা গোয়ালন্দ পৌরসভার ২ নং জুড়ান মোল্লার পাড়ার ওলিমুদ্দিন মোল্লার ছেলে এবং সম্প্রতি বিলুপ্ত করার রাজবাড়ী জেলা পরিষদের ১নং ওয়ার্ডের (গোয়ালন্দ উপজেলা) সদস্য।

গোয়ালন্দ ঘাট থানা সূত্র জানায়, গত ৪ আগস্ট দুপুরে গোয়ালন্দ রেলগেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের উপর গুলি বর্ষণসহ নানান অস্ত্র দিয়ে হামলা চালায় আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়। এ ঘটনায় গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের মো. শাহজাহানের ছেলে ও রাজবাড়ী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র শরীফুল ইসলাম ৫৯ জনের নাম উল্যেখ এবং অজ্ঞাত আরো ৩/৪ ব্যাক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলার প্রেক্ষিতে গত মঙ্গলবার রাতে ইউনুছ মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীর করা মামলায় ৬ নম্বর আসামী ইউনুছ মোল্লাকে গ্রেপ্তার করে বুধবার রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে। এ মামলার অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতদিয়ায় নারীকে বিদ্যুৎস্পর্শে হত্যার পর লাশ গুমের চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

রাজবাড়ী‌তে বাড়‌ছে ডেঙ্গু রোগীর সংখ‌্যা, ২৪ ঘন্টায় ১০ জন হাসপাতালে ভর্তি

মাছপাড়ায় ট্রেনে কাটা পড়ে মায়ের মৃত্যু সৌভাগ্যক্রমে বেঁচে গেলো শিশু

দৌলত‌দিয়ায় অ‌বৈধ কা‌রেন্ট জালসহ জেলে আটক

দৌলতদিয়ায় অসহায় নারীদের পুনর্বাসন চাহিদা নিরুপন জরিপের উদ্বোধন

পাংশায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান 

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামীসহ ৪জন গ্রেপ্তার

রেলপথ সচিবের রাজবাড়ীতে সম্ভাব্য ক্যারেজ ওয়ার্কশপ নির্মাণ এলাকাসহ বি‌ভিন্নস্থান পরিদর্শন

রাজবাড়ী‌তে বিভাগীয় কমিশনা‌রের স্কুল-হাসপাতালসহ বি‌ভিন্ন প্রতিষ্ঠান প‌রিদর্শন

প্রেমের বিয়ের চার মাস পর ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

১০

রাশিয়ায় বিস্ফোরণে নিখোঁজ থাকা ২ জনই পাংশার, খোঁজ মিলেছে ১ জনের

১১

অনিয়ম, দুর্ণীতি আর স্বেচ্ছাচারিতার আখড়া গোয়ালন্দের বিদ্যুত অফিস

১২

রাজবাড়ী‌তে ইয়াবাসহ দুই নারী মেম্বর গ্রেফতার

১৩

দৌলতদিয়ায় ডুবোচরে ফেরি আটকা, সাংবাদিক দেখে ফেরির মাস্টার-সুকানির পলায়ন

১৪

রাজবাড়ীতে স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে

১৫

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামীসহ ৫জন গ্রেপ্তার

১৬

পাংশায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি! 

১৭

রাজবাড়ী সেনা পাব‌লিক স্কুল এন্ড ক‌লে‌জের উদ্বোধন কর‌লেন সেনা প্রধান

১৮

গোয়ালন্দে নৃশংস হত্যাকান্ডের ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, ভাইসহ গ্রেপ্তার ৩

১৯

গোয়লন্দে দিন-দুপুরে নৃশংস খুন

২০