বালিয়াকান্দি থেকে লাঠি উদ্ধার, একজনের ১০ দিনের কারাদন্ড - Rajbari
মাসুদ রেজা শিশির 
১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বালিয়াকান্দি থেকে লাঠি উদ্ধার, একজনের ১০ দিনের কারাদন্ড

রাজবাড়ীর বালিয়াকান্দিতে দোকান ঘরে পরিকল্পিত ভাবে কাঠের লাঠি ও ইটপাটকেল মজুদ রাখায় মো: হিলাল উদ্দিন (৩৮) নামে এক যুবক কে ১০ দিনের কারাদণ্ড ও ৫শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার নারুয়া বাজারে ভাই-ভাই সেনেটারিজ দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন। দন্ডপ্রাপ্ত মো: হিলাল উদ্দিন উপজেলার নারুয়া ইউনিয়নের বিলধামু গ্রামের আজগর আলী মণ্ডলের ছেলে।

সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন বলেন, ভোট গ্রহণের আগে ও পরে ভোটারদের মধ্যে আতংক সৃষ্টি করতে ভাই-ভাই সেনেটারিজ দোকানে ৫৪ টি কাঠের লাঠি ও ৫ ব্যাগ ইটপাটকেল মজুদ রাখা হয়েছিলো। সেখানে বিএনপির এমপি প্রার্থীর একাধিক ফেস্টুন ব্যানার লক্ষ্য করা যায়।

তিনি আরও বলেন, দন্ডপ্রাপ্ত ব্যক্তি স্বীকার করেছেন কাঠের লাঠি ও ইটপাটকেল মারামারি করার উদ্দেশ্যে রাখা হয়েছিলো। তবে সেগুলো তার বড় ভাই মো: বিল্লাল উদ্দিন রেখেছে। তবে বিল্লাল উদ্দিন কে মুঠোফোনে একাধিকবার দোকানে আসতে বললেও তিনি আসেন নাই। এজন্য ১৮৬০ এর ১৭১ (চ) নির্বাচনে অবৈধ প্রভাব বিস্তার, নাশকতা ও আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে লাঠি ও ইটপাটকেল মজুদ করার দায়ে মো: হিলাল উদ্দিন কে ১০ দিনের কারাদণ্ড ও ৫শ টাকা জরিমানা করা হয়েছে।

এসময় তল্লাশি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন আর্মি ক্যাম্প বালিয়াকান্দি কমান্ডার মেজর রুবাইয়াতের নেতৃত্বে একদল সেনা সদস্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স, অনিয়মের নানা অভিযোগ

স্পে‌নের জ‌য়ে হতাশ রাজবাড়ী‌তে আর্জেন্টাইন সমর্থকরা, নে‌চে গে‌য়ে উল্লাস স্পেন সমর্থক‌দের

যাত্রীবেশী প্রতারকের খপ্পরে অটোভ্যান হারালেন কালুখালীর দরিদ্র ভ্যানচালক

উপজেলা কৃষক দলের সভাপতিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে গোয়ালন্দে সংবাদ সম্মেলন

গোয়ালন্দে একটি ব্রিজের জন্য চরম দুর্ভোগ, ঝুঁকিতে পারাপার

কালুখালীতে পোল্ট্রি খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার

দৌলতদিয়া ভূমি অফিসে চুরি হওয়া কম্পিউটারের মনিটর সহ ৩ জন গ্রেপ্তার

গোয়ালন্দে নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক

৩ বছরেও নির্মাণ হয়নি কালুখালী মডেল মসজিদের সংযোগ সড়ক, ভোগান্তিতে মুসল্লিরা

একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিমের ৭৬তম জন্মবার্ষিকী পালিত

১০

পদকপ্রাপ্ত ডুবরি সাদিকের বাড়িতে এখন শুধুই কান্নার রোল

১১

গোয়ালন্দে অটো রিকশা চালকের মরদেহ উদ্ধার

১২

রাজবাড়ীতে জুলাই আন্দোলনে শহীদ আব্দুল গণির মৃত্যু বার্ষিকী পালিত

১৩

সেরা ডুবুরি পদকপ্রাপ্ত গোয়ালন্দের সাদিকের নদীতে ডুবে মৃত্যু

১৪

পাংশা উপজেলা মহিলা দলের কমিটির অনুমোদন দিলো জেলা বিএনপি 

১৫

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজ‌নে রথ যাত্রা উৎসব

১৬

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কৃষকের

১৭

গোয়ালন্দে কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

১৮

কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক খান আর নেই

১৯

রাজবাড়ী‌তে আর্জেন্টিনা ভক্ত‌দের বিজয় উল্লাস

২০