গোয়ালন্দে ড্রামট্রাক চাপায় ইজিবাইকের ১ যাত্রী নিহত, একই পরিবারের ৪ জনসহ আহত ৭ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৭ জুন ২০২৫, ৭:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে ড্রামট্রাক চাপায় ইজিবাইকের ১ যাত্রী নিহত, একই পরিবারের ৪ জনসহ আহত ৭

স্টাফ রিপোর্টার : ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দে ড্রামট্রাক ইজিবাইককে চাপা দিলে জেসমিন আক্তার (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্বামী ও তিন শিশু সন্তানসহ মোট সাতজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে গোয়ালন্দ ইমামবাড়া শরীফের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জেসমিন ফরিদপুর সদর উপজেলার ইশান গোপালপুর ইউনিয়নের অম্বিকাপুর জালিয়াডাঙ্গা এলাকার দুলাল শেখের স্ত্রী। আহতরা হলেন নিহত জেসমিনের স্বামী দুলাল শেখ (৪০), পুত্র রিহাদ (৭), কন্যা সানজিদা (১২) ও ৪ মাস বয়সী পুত্র আবু রেহান। এছাড়া আহত হয়েছেন মো. জনি সরদার (৩১), ফেরদৌস (৫৫) ও টিপু মোল্লা (৩০)। গুরুতর আহত জনিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

গোয়ালন্দ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আব্দুর রহমান জানান, দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার কার্যক্রম চালিয়ে আহতদের গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জেসমিন আক্তার মারা যান। আহত প্রত্যেকের অবস্থা গুরুতর হওয়ায় সবাইকে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

আহলাদিপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন জানান, দৌলতদিয়া ঘাটমুখী একটি ড্রামট্রাক (ঢাকা মেট্রো-ট ২২-১৪১৫) ও বিপরীতমুখী ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। ট্রাকচালক মো. জাহিদ মণ্ডলকে আটক করা হয়েছে। তিনি রাজবাড়ী সদর উপজেলার কামালদিয়া ইন্দ্রনারায়ণপুর গ্রামের সামাদ মণ্ডলের ছেলে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মা ব্যারেজে বদলে যাবে অর্থনীতি, সুফল পাবে সাত কোটি মানুষ: পানিসম্পদমন্ত্রী

পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে ১০৩ অ‌রক্ষিত রেলক্রসিং, ৮ মা‌সে মৃত্যু ৬৮ জনের

পদ্মা নদীতে অভিযানে ৩২ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

গোয়ালন্দে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

গোয়ালন্দে দশ দফা দাবিতে কৃষক সমিতির বিক্ষোভ

দৌলতদিয়ায় ফের যৌনকর্মীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার 

পাংশায় অস্ত্র ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

 ‘দোকান খুলতে দিচ্ছে না, পাশাপাশি দিচ্ছে  হত্যার হুমকি’ -মারধরের শিকার নারী উদ্যোক্তা

আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে রাজবাড়ীতে র‌্যালি ও আলোচনা সভা

১০

দৌলতদিয়ায় কথিত প্রেমিকের মারপিটে যৌনকর্মীর মৃত্যু

১১

তীব্র স্রো‌তে দৌল‌তদিয়া ঘা‌টে ভির‌তে না পে‌রে ভে‌সে ‌গেলো ফে‌রি

১২

গোয়ালন্দে অবৈধভাবে সার পাচারের দায়ে জরিমানা

১৩

গোয়ালন্দে পোনামাছ অবমুক্তকরণ

১৪

পাংশায় মাদক বিরোধী অভিযানে ৩ জন গ্রেফতার

১৫

ঘুষ কাণ্ডে কালুখালী ইউএনও অফিসের প্রশাসনিক কর্মকর্তাকে বদলি

১৬

রাজবাড়ীতে আবৃত্তি ও মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা

১৭

দৌলতদিয়ায় নারীকে বিদ্যুৎস্পর্শে হত্যার পর লাশ গুমের চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

১৮

রাজবাড়ী‌তে বাড়‌ছে ডেঙ্গু রোগীর সংখ‌্যা, ২৪ ঘন্টায় ১০ জন হাসপাতালে ভর্তি

১৯

মাছপাড়ায় ট্রেনে কাটা পড়ে মায়ের মৃত্যু সৌভাগ্যক্রমে বেঁচে গেলো শিশু

২০