জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে গোয়ালন্দ পৌরসভা চ্যাম্পিয়ন - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৩ জানুয়ারী ২০২৫, ৬:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে গোয়ালন্দ পৌরসভা চ্যাম্পিয়ন

জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ২০২৪ এর ফাইনাল খেলায় গোয়ালন্দ পৌরসভা ৩-০ গোলের ব্যবধানে দেবগ্রাম ইউনিয়ন পরিষদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুল মাঠে এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে ৪টি ইউনিয়ন পরিষদ ও গোয়ালন্দ পৌরসভার ১টি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টে অংশ নেওয়া ৪টি ইউনিয়ন পরিষদ ও গোয়ালন্দ পৌরসভার মধ্যে থেকে বেস্ট ইলেভেন নির্বাচিত করা হয়েছে। এই খেলোয়াড়দের জেলা পর্যায়ে প্রতিযোগিতার জন্য প্রেরণ করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন। খেলার উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাফিজুল হক, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবলু, দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ শহিদুল ইসলাম, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সচিব মেনামুল হক মিন্টু এবং গোয়ালন্দ পৌর যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান কামরুল প্রমূখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান বলেন “জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মতো আয়োজন আমাদের তরুণ প্রজন্মের মধ্যে ক্রীড়াচর্চা ও শৃঙ্খলার মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই টুর্নামেন্ট শুধু প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি আমাদের তরুণদের প্রতিভা বিকাশের একটি মঞ্চ। গোয়ালন্দ পৌরসভা এবং দেবগ্রাম ইউনিয়নের খেলোয়াড়রা আজ যে মানসিক দৃঢ়তা ও ক্রীড়াশৈলী দেখিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়।

আমি আশা করি, এখান থেকে নির্বাচিত বেস্ট ইলেভেন জেলা পর্যায়ে আমাদের প্রতিনিধিত্ব করবে এবং আরও বড় মঞ্চে সাফল্য অর্জন করবে। এই ধরনের আয়োজন অব্যাহত থাকলে আমাদের তরুণরা সঠিক দিকনির্দেশনা পাবে এবং দেশকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার সুযোগ তৈরি হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যাত্রীবেশী প্রতারকের খপ্পরে অটোভ্যান হারালেন কালুখালীর দরিদ্র ভ্যানচালক

উপজেলা কৃষক দলের সভাপতিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে গোয়ালন্দে সংবাদ সম্মেলন

গোয়ালন্দে একটি ব্রিজের জন্য চরম দুর্ভোগ, ঝুঁকিতে পারাপার

কালুখালীতে পোল্ট্রি খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার

দৌলতদিয়া ভূমি অফিসে চুরি হওয়া কম্পিউটারের মনিটর সহ ৩ জন গ্রেপ্তার

গোয়ালন্দে নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক

৩ বছরেও নির্মাণ হয়নি কালুখালী মডেল মসজিদের সংযোগ সড়ক, ভোগান্তিতে মুসল্লিরা

একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিমের ৭৬তম জন্মবার্ষিকী পালিত

পদকপ্রাপ্ত ডুবরি সাদিকের বাড়িতে এখন শুধুই কান্নার রোল

গোয়ালন্দে অটো রিকশা চালকের মরদেহ উদ্ধার

১০

রাজবাড়ীতে জুলাই আন্দোলনে শহীদ আব্দুল গণির মৃত্যু বার্ষিকী পালিত

১১

সেরা ডুবুরি পদকপ্রাপ্ত গোয়ালন্দের সাদিকের নদীতে ডুবে মৃত্যু

১২

পাংশা উপজেলা মহিলা দলের কমিটির অনুমোদন দিলো জেলা বিএনপি 

১৩

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজ‌নে রথ যাত্রা উৎসব

১৪

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কৃষকের

১৫

গোয়ালন্দে কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

১৬

কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক খান আর নেই

১৭

রাজবাড়ী‌তে আর্জেন্টিনা ভক্ত‌দের বিজয় উল্লাস

১৮

রাজবাড়ীতে জুলাই শহীদ দিবস পালিত

১৯

রাজবাড়ীতে জমি দখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

২০