গোয়ালন্দে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত - Rajbari
কামাল হোসেন
১৮ নভেম্বর ২০২৬, ৪:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

রাজবাড়ীর গোয়ালন্দে জননী পরিবহনের একটি বাসের ধাক্কায় সজল শেখ (২৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরোহী পিংকি নামে এক নারী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন বোর্ডের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সজল শেখ ফরিদপুর জেলার কোতোয়ালি থানার আরোকান্দি গ্রামের সাজাহান শেখের ছেলে। আহত পিংকি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজার এলাকার ইয়াকুব আলী মোল্লার মেয়ে।

স্থানীয়রা জানায়, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা জননী পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-৯৭৫৮) একটি বাস দৌলতদিয়া ইউনিয়ন বোর্ড এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে চালক ও আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সজল শেখকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, গুরুতর আহত পিংকির শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্বজনরা জানান, সজল তাঁর চাচিকে আনতে গোয়ালন্দ থেকে দৌলতদিয়ার দিকে যাওয়ার সময় এ দুর্ঘটনার শিকার হন।

গোয়ালন্দ মোড় আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

১

গোয়ালন্দে নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

২

‘দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট’ যানবাহন থেকে নেমে ফেরিতে উঠায় ভোগান্তি

৩

কর্মকর্তা-কর্মচারী ছাড়া তালাবদ্ধ রাজবাড়ী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

৪

পাংশায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার

৫

কালুখালীতে মোটর শোভাযাত্রার কর্মসূচিতে সড়ক দুর্ঘটনায় আহত ৬

৬

নৈরাজ্যের বিরুদ্ধে হারুন অর রশিদ এমপি’র নেতৃত্বে মোটর শোভাযাত্রা 

৭

রাজবাড়ীর এক উপ‌জেলা ও দুই পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা

৮

বালিয়াকান্দীতে হেরোইনসহ আটক ব্যাক্তিকে ৩ মাসের কারাদণ্ড

৯

বালিয়াকান্দীতে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক

১০

রাজবাড়ীতে সন্ত্রাস-নৈরা‌জ্যের প্রতিবাদে যুব-‌স্বেচ্ছা‌সেবক ও ছাত্রদ‌লের বিক্ষোভ

১১

রাজবাড়ীতে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়াচের জেলা শাখা অনুমোদন

১২

রাজবাড়ী‌তে ভোট কারচু‌পির অ‌ভি‌যোগে ২২৮৪ এর নির্বাচন বা‌তি‌লের দা‌বি‌তে বি‌ক্ষোভ

১৩

রাজবাড়ীতে মহাসড়কে ট্রাক আটকে ১১ গরু লুট, আহত ২

১৪

রাজবাড়ীতে আর্থিক সচেতনতা বাড়াতে অগ্রণী এসএমই ফাইন্যান্সের সেমিনার

১৫

‘প্রেমের টানে চীনা যুবক গোয়ালন্দে’ নার্গিসের চোখে রঙিন স্বপ্ন, রয়েছে নানা অনিশ্চয়তা

১৬

রাজবাড়ী‌তে নিকাহ রে‌জিস্ট্রা‌দের অধিক্ষেত্র সুরক্ষার দা‌বিতে অবস্থান কর্মর্সচি পালন

১৭

দৌলতদিয়ায় হেরোইনসহ নারী মাদক ব্যাবসায়ী পিংকি গ্রেপ্তার

১৮

রাজবাড়ীতে মাদকসেবীসহ ৩জন গ্রেপ্তার

১৯

গোয়ালন্দে ‘ঢাকা রহমতগঞ্জ ক্লাব’র বয়সভিত্তিক দল গঠনে খেলোয়াড় বাছাই

২০