গোয়ালন্দে ‘ঢাকা রহমতগঞ্জ ক্লাব’র বয়সভিত্তিক দল গঠনে খেলোয়াড় বাছাই - Rajbari
জহুরুল ইসলাম হালিম
১৪ নভেম্বর ২০২৬, ১:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে ‘ঢাকা রহমতগঞ্জ ক্লাব’র বয়সভিত্তিক দল গঠনে খেলোয়াড় বাছাই

রাজবাড়ীর গোয়ালন্দে ‘ঢাকা রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ক্লাব’র অনুর্ধ্ব-১৬ ও ১৭ ফুটবল দল গঠনের লক্ষ্যে খেলোয়াড় বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৪ টার দিকে গোয়ালন্দ ফুটবল একাডেমীর আয়োজনে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে এ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ বাছাই কার্যক্রমে গোয়ালন্দ থেকে ১৬ জন ফুটবলার নির্বাচিত হন। খেলোয়াড় বাছাই কার্যক্রমে নির্বাচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির ইভেন্ট ম্যানেজার মো. জিল্লুর রহমান রিপন।

গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুরাদ আল রেজা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌর যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন মন্ডল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ কাইয়ুম মোল্লা, গোয়ালন্দ ফুটবল একাডেমীর সভাপতি গোলাম মোস্তফা সোহাগ,  সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, গোয়ালন্দ ফুটবল একাডেমীর কোচ নৃত্যান্দন নন্দী নৃত্য, সহকারী কোচ মোঃ এরশাদ মন্ডল প্রমুখ সহ পৌরসভা ও চার ইউনিয়ন হতে আগত খেলোয়াড়রা।

এবিষয়ে প্রধান অতিথি মুরাদ আল রেজা বলেন, শরীর গঠনে খেলাধুলার বিকল্প নেই। আজকের এ বাছাই কার্যক্রমে যারা নির্বাচিত হবে তাদের জন্য র‌ইল অভিনন্দন ও যারা সুযোগ পাবা না তাদের জন্য র‌ইল শুভকামনা। তিনি এরকম চমৎকার আয়োজনে থাকা সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। বাছাই কার্যক্রমের বাস্তবায়নে রয়েছে গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে মাদকসেবীসহ ৩জন গ্রেপ্তার

১

গোয়ালন্দে ‘ঢাকা রহমতগঞ্জ ক্লাব’র বয়সভিত্তিক দল গঠনে খেলোয়াড় বাছাই

২

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে পাংশায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা 

৩

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে কালুখালীতে প্রতিবাদ মিছিল ও সমাবেশ

৪

রাজবাড়ীতে নানা আয়োজনে মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিত

৫

মানবসেবায় দেবাহুতিকে স্মরণ, শ্রাদ্ধের অর্থে সাত ব্যক্তি-প্রতিষ্ঠানকে সহায়তা

৬

আরাফাত রহমান কোকো মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

৭

রাজবাড়ীতে সন্ত্রাস বিরোধী আইন মামলায় ১ জন গ্রেফতার

৮

এন‌সিপি নেত্রীর বাড়ী‌তে অ‌গ্নিসং‌যো‌গের প্রতিবা‌দে রাজবাড়ী‌তে মানববন্ধন

৯

গোয়ালন্দে হেরোইনসহ ৩ জন আটক, প্রত্যেকের ২ মাসের কারাদণ্ড

১০

সংস্কার ও আধুনিকায়নের অভাবে সৌন্দর্য হারাচ্ছে মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র

১১

রাজবাড়ীতে নারী উদ্যোক্তাদের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী

১২

গোয়ালন্দে হেরোইন সেবনরত অবস্থায় ৬ জন গ্রেপ্তার

১৩

প্রিয় স্কুলে  ফিরলেন এসএসসি-২০০২ ব্যাচের শিক্ষার্থীরা, উপহার দিলেন ফার্নিচার

১৪

গোয়ালন্দে কৃষকের পেঁয়াজের জমিতে দুর্বৃত্তদের হানা, তুলে ও কেটে নষ্ট চারা

১৫

গোয়ালন্দে অবৈধভাবে সার বিক্রি করায় দন্ড

১৬

রাজবাড়ীতে পোস্টঅ‌ফি‌সে রাখা আত্মসাতের টাকা ফেরতসহ বিচা‌রের দা‌বি‌তে গ্রাহক‌দের বিক্ষোভ

১৭

পাংশায় দোকানের চাল কেটে আড়াই লাখ টাকার মালামাল চুরি

১৮

পাংশায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর-লুটপাট

১৯

রাজবাড়ীতে মাদকদ্রব্যসহ ৪ জন আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

২০