রাজবাড়ীতে মহাসড়কে ট্রাক আটকে ১১ গরু লুট, আহত ২ - Rajbari
কামাল হোসেন
১৬ নভেম্বর ২০২৬, ৫:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে মহাসড়কে ট্রাক আটকে ১১ গরু লুট, আহত ২

গভীর রাতে মহাসড়কে ট্রাক দিয়ে পথরোধ করে দেশীয় অস্ত্রের মুখে গরুবাহী ট্রাকের নিয়ন্ত্রণ নেয় ডাকাত দল। পরে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ১১টি গরু, ব্যবসায়ীদের মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে নিয়ে যায় তারা। এ সময় বাধা দিতে গেলে ধারালো অস্ত্রের আঘাতে আহত হন দুই ব্যবসায়ী।

সোমবার (১৬ নভেম্বর) ভোররাত ৪টার দিকে রাজবাড়ী জেলা শহরের শ্রীপুর বাস টার্মিনাল এলাকার ঢাকা-কুষ্টিয়া মহাসড়কে এ ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ীরা হলেন বরগুনা জেলার আমতলী উপজেলার গাজীপুর এলাকার বাসিন্দা হেলাল গাজী ও ইলিয়াস মৃধা। ঘটনার সময় তাঁদের সঙ্গে আরও দুজন সহকর্মী ছিলেন।

ভুক্তভোগীরা জানান, সোমবার ভোররাতে রাজবাড়ীর পাংশায় মহাসড়কের পাশে একটি হোটেলে খাবার খেয়ে গরুবাহী ট্রাক নিয়ে রাজবাড়ী শহরের দিকে রওনা হন তাঁরা। পথে ভোররাত পৌনে ৪টার দিকে পেছন থেকে একটি ট্রাক এসে তাঁদের ট্রাকের গতিরোধ করে। এরপর ওই ট্রাক থেকে অজ্ঞাত ১০ থেকে ১২ জন ব্যক্তি নেমে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে গরুবাহী ট্রাকটির নিয়ন্ত্রণ নেয়। পরে ডাকাত দলের সদস্যরা ট্রাকটি চালিয়ে রাজবাড়ী শহরের শ্রীপুর বাস টার্মিনাল এলাকায় নিয়ে আসে। সেখানে নিজেদের ট্রাকে একে একে ১১টি গরু তুলে নেয় তারা। এ সময় ব্যবসায়ীদের কাছে থাকা মোবাইল ফোন ও নগদ টাকাও ছিনিয়ে নেয় ডাকাত দলের সদস্যরা। ব্যবসায়ীরা বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাত দলের সদস্যরা ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এতে দুই ব্যবসায়ী জখম হন। গরু ও অন্যান্য মালামাল লুটের পর ব্যবসায়ীদের গরু পরিবহনে ব্যবহৃত ট্রাকটি ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায় ডাকাতেরা। এ ঘটনায় সকালে ভুক্তভোগী ব্যবসায়ীরা বাদী হয়ে অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করে রাজবাড়ী সদর থানায় ডাকাতির মামলা করেছেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। লুট হওয়া ট্রাক ও গরু উদ্ধারে অভিযান চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট’ যানবাহন থেকে নেমে ফেরিতে উঠায় ভোগান্তি

১

কর্মকর্তা-কর্মচারী ছাড়া তালাবদ্ধ রাজবাড়ী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

২

পাংশায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার

৩

কালুখালীতে মোটর শোভাযাত্রার কর্মসূচিতে সড়ক দুর্ঘটনায় আহত ৬

৪

নৈরাজ্যের বিরুদ্ধে হারুন অর রশিদ এমপি’র নেতৃত্বে মোটর শোভাযাত্রা 

৫

রাজবাড়ীর এক উপ‌জেলা ও দুই পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা

৬

বালিয়াকান্দীতে হেরোইনসহ আটক ব্যাক্তিকে ৩ মাসের কারাদণ্ড

৭

বালিয়াকান্দীতে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক

৮

রাজবাড়ীতে সন্ত্রাস-নৈরা‌জ্যের প্রতিবাদে যুব-‌স্বেচ্ছা‌সেবক ও ছাত্রদ‌লের বিক্ষোভ

৯

রাজবাড়ীতে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়াচের জেলা শাখা অনুমোদন

১০

রাজবাড়ী‌তে ভোট কারচু‌পির অ‌ভি‌যোগে ২২৮৪ এর নির্বাচন বা‌তি‌লের দা‌বি‌তে বি‌ক্ষোভ

১১

রাজবাড়ীতে মহাসড়কে ট্রাক আটকে ১১ গরু লুট, আহত ২

১২

রাজবাড়ীতে আর্থিক সচেতনতা বাড়াতে অগ্রণী এসএমই ফাইন্যান্সের সেমিনার

১৩

‘প্রেমের টানে চীনা যুবক গোয়ালন্দে’ নার্গিসের চোখে রঙিন স্বপ্ন, রয়েছে নানা অনিশ্চয়তা

১৪

রাজবাড়ী‌তে নিকাহ রে‌জিস্ট্রা‌দের অধিক্ষেত্র সুরক্ষার দা‌বিতে অবস্থান কর্মর্সচি পালন

১৫

দৌলতদিয়ায় হেরোইনসহ নারী মাদক ব্যাবসায়ী পিংকি গ্রেপ্তার

১৬

রাজবাড়ীতে মাদকসেবীসহ ৩জন গ্রেপ্তার

১৭

গোয়ালন্দে ‘ঢাকা রহমতগঞ্জ ক্লাব’র বয়সভিত্তিক দল গঠনে খেলোয়াড় বাছাই

১৮

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে পাংশায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা 

১৯

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে কালুখালীতে প্রতিবাদ মিছিল ও সমাবেশ

২০