গোয়ালন্দে নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৮ নভেম্বর ২০২৬, ৪:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট ও বাসে অগ্নিসংযোগসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যকর কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীর গোয়ালন্দে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ কর্মসূচি পালিন করা হয়। বিকেলে রেলস্টেশন-সংলগ্ন বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া ও গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লার নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলা বিএনপির সাবেক উপদেষ্টা নাজিরুল ইসলাম তিতাস বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে।আগুন-সন্ত্রাস, অস্ত্র লুট ও সহিংসতার মতো কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজবাড়ীর গোয়ালন্দে নৈরাজ্য করার চেষ্টা করা হলে তাদেরকে প্রতিহত করা হবে।

গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা বলেন, বিএনপি সবসময় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে। কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেওয়া হবে না। দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া বলেন, দেশের মানুষের প্রত্যাশা শান্তি, নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ। যারা সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টি করে জনজীবনে আতঙ্ক ছড়াতে চায়, তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।

সমাবেশে আরও বক্তব্য দেন গোয়ালন্দ উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি রুস্তম আলী মোল্লা, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম মুক্তার মৃধা, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুরাদ আল রেজা, পৌর যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন মণ্ডল, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার আদনান নুর ইসলাম এবং উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

১

গোয়ালন্দে নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

২

‘দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট’ যানবাহন থেকে নেমে ফেরিতে উঠায় ভোগান্তি

৩

কর্মকর্তা-কর্মচারী ছাড়া তালাবদ্ধ রাজবাড়ী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

৪

পাংশায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার

৫

কালুখালীতে মোটর শোভাযাত্রার কর্মসূচিতে সড়ক দুর্ঘটনায় আহত ৬

৬

নৈরাজ্যের বিরুদ্ধে হারুন অর রশিদ এমপি’র নেতৃত্বে মোটর শোভাযাত্রা 

৭

রাজবাড়ীর এক উপ‌জেলা ও দুই পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা

৮

বালিয়াকান্দীতে হেরোইনসহ আটক ব্যাক্তিকে ৩ মাসের কারাদণ্ড

৯

বালিয়াকান্দীতে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক

১০

রাজবাড়ীতে সন্ত্রাস-নৈরা‌জ্যের প্রতিবাদে যুব-‌স্বেচ্ছা‌সেবক ও ছাত্রদ‌লের বিক্ষোভ

১১

রাজবাড়ীতে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়াচের জেলা শাখা অনুমোদন

১২

রাজবাড়ী‌তে ভোট কারচু‌পির অ‌ভি‌যোগে ২২৮৪ এর নির্বাচন বা‌তি‌লের দা‌বি‌তে বি‌ক্ষোভ

১৩

রাজবাড়ীতে মহাসড়কে ট্রাক আটকে ১১ গরু লুট, আহত ২

১৪

রাজবাড়ীতে আর্থিক সচেতনতা বাড়াতে অগ্রণী এসএমই ফাইন্যান্সের সেমিনার

১৫

‘প্রেমের টানে চীনা যুবক গোয়ালন্দে’ নার্গিসের চোখে রঙিন স্বপ্ন, রয়েছে নানা অনিশ্চয়তা

১৬

রাজবাড়ী‌তে নিকাহ রে‌জিস্ট্রা‌দের অধিক্ষেত্র সুরক্ষার দা‌বিতে অবস্থান কর্মর্সচি পালন

১৭

দৌলতদিয়ায় হেরোইনসহ নারী মাদক ব্যাবসায়ী পিংকি গ্রেপ্তার

১৮

রাজবাড়ীতে মাদকসেবীসহ ৩জন গ্রেপ্তার

১৯

গোয়ালন্দে ‘ঢাকা রহমতগঞ্জ ক্লাব’র বয়সভিত্তিক দল গঠনে খেলোয়াড় বাছাই

২০