গোয়ালন্দে চুরি যাওয়া টাকাসহ একজন গ্রেপ্তার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৪ জুন ২০২৫, ১:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে চুরি যাওয়া টাকাসহ একজন গ্রেপ্তার

জহুরুল ইসলাম হালিম :

রাজবাড়ীর গোয়ালন্দে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৮৯ হাজার চোরাই টাকাসহ মো. জামাল (৩৬) নামের মেহেরপুর গাংনি থানায় মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। তিনি মেহেরপুর জেলার গাংনি উপজেলার সাহার বাটি এলাকার মৃত ভাদু শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, জামাল গাংনি থানায় দায়ের করা একটি চুরির মামলার পলাতক আসামি এবং চোরাইকৃত টাকা উদ্ধার অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২৪ জুন) বিকেলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।

এর আগে দুপুর ২টার দিকে গোয়ালন্দঘাট থানার এসআই মো. আব্বাস উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে গাংনি থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আতোয়ার হোসেন এর সহায়তায় দৌলতদিয়া ইউনিয়নের বাংলাদেশ হ্যাচারির সামনে ঢাকা-খুলনা মহাসড়কের পাকা রাস্তার উপর থেকে মো. জামালকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে চোরাইকৃত ২ লাখ ৮৯ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তারকৃত আসামি মো. জামালকে মামলার তদন্ত কর্মকর্তা গাংনি থানার এসআই মো. আতোয়ার হোসেনের কাছে হস্তান্তর করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

পদ্মার চরে আটকা লঞ্চ, নৌ পুলিশের সহায়তায় উদ্ধার ৮৫ যাত্রী

বরাট ভাকলা উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে প্রতিমন্ত্রীর বরাদ্দের চাল পেল ৫০০ দরিদ্র পরিবার

গোয়ালন্দে পবিত্র আশুরার মাতমে অংশ নিয়ে এক ব্যাক্তির মৃত্যু

পাংশায় নিহতের পরিবার ও সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শনে এমপি

পাংশায় স্কুল ফাঁকির শাস্তি ৮০০ গাছ রোপণ

কালুখালীতে অবৈধ জাল তৈরির কারখানা থেকে সাড়ে ৬ লাখ টাকার জাল জব্দ

বালিয়াকান্দিতে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল কিশোরের

রাজবাড়ীতে পেয়াজের দাম না পেয়ে ক্ষোভে পানিতে পেয়াজ ফেলে দিলেন কৃষক

১০

রাজবাড়ীতে একদিনে ১ লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

১১

রাজবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

১২

সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি

১৩

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৪

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

১৫

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

১৬

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

১৭

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

১৮

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

১৯

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

২০