কালুখালীতে অবৈধ জাল তৈরির কারখানা থেকে সাড়ে ৬ লাখ টাকার জাল জব্দ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৫ জুন ২০২৬, ৫:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালুখালীতে অবৈধ জাল তৈরির কারখানা থেকে সাড়ে ৬ লাখ টাকার জাল জব্দ

রাজবাড়ীর কালুখালী উপজেলায় মৎস্য সম্পদ সংরক্ষণ ও সুরক্ষা আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি অবৈধ জাল তৈরির কারখানায় অভিযান চালানো হয়েছে। এ সময় প্রায় সাড়ে ৬ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর দেড়টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়ি চরের শিকদারপাড়া গ্রামে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত এ অভিযান পরিচালনা করেন কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামস্ সাদাত মাহমুদ উল্লাহ। অভিযানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট। অভিযানকালে ওই এলাকার মৃত তমিজ উদ্দিন শেখের ছেলে মোতালেত শেখ (৫০)-এর মালিকানাধীন অবৈধ জাল তৈরির কারখানায় তল্লাশি চালানো হয়। এ সময় কারখানা থেকে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৬ লাখ টাকা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চায়না দুয়ারী জাল ব্যবহার দেশের মৎস্য সম্পদের জন্য মারাত্মক হুমকি। এসব জালে ছোট মাছ ও মাছের পোনা নির্বিচারে ধরা পড়ায় প্রাকৃতিক মৎস্য প্রজনন ব্যাহত হয় এবং জলাশয়ে মাছের উৎপাদন কমে যায়। এ কারণে সরকার এসব জালের উৎপাদন, মজুদ, বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ করেছে। অভিযান শেষে জব্দকৃত অবৈধ জাল তৈরির কারখানার বিভিন্ন সরঞ্জাম আইনানুগ প্রক্রিয়ায় উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, “মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ যাতে নিষিদ্ধ জাল উৎপাদন, বিক্রি বা ব্যবহার করতে না পারে সে বিষয়ে নিয়মিত নজরদারি করা হচ্ছে।”

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামস্ সাদাত মাহমুদ উল্লাহ বলেন, “মৎস্য সম্পদ সংরক্ষণে সরকার বদ্ধপরিকর। আইন অমান্য করে অবৈধ জাল উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।” এ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০