পদ্মার চরে আটকা লঞ্চ, নৌ পুলিশের সহায়তায় উদ্ধার ৮৫ যাত্রী - Rajbari
কামাল হোসেন
২৮ জুন ২০২৬, ৯:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পদ্মার চরে আটকা লঞ্চ, নৌ পুলিশের সহায়তায় উদ্ধার ৮৫ যাত্রী

রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পদ্মা নদীর চরে আটকা পড়া একটি লঞ্চে থাকা ৮৫ জন যাত্রীকে নৌ পুলিশের সহায়তায় নিরাপদে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি। শনিবার (২৭ জুন) দিনগত রাত সাড়ে ১১টার দিকে উদ্ধারকৃত সকল যাত্রীকে নিরাপদে পাটুরিয়া লঞ্চঘাটে পৌঁছে দেওয়া হয়।

নৌ-পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৭ জুন) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে দৌলতদিয়া লঞ্চ টার্মিনাল থেকে ৮৫ জন যাত্রী নিয়ে এমভি বোয়ালি পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। পথিমধ্যে পদ্মা নদীর কুশিহাটা এলাকায় একটি চরে লঞ্চটি আটকা পড়ে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর খবর পেয়ে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌ থানা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রথমেই যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করেন। পরে ট্রলার এবং নৌ পুলিশের দুটি স্পিডবোটের সহায়তায় আটকা পড়া যাত্রীদের চর থেকে উদ্ধার করে এমভি চিশতিয়া নামের আরেকটি লঞ্চে স্থানান্তর করা হয়। এরপর রাত সাড়ে ১১টার দিকে নৌ পুলিশের তত্ত্বাবধানে সকল যাত্রীকে নিরাপদে পাটুরিয়া লঞ্চ টার্মিনালে পৌঁছে দেওয়া হয়।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, “জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে লঞ্চটি চরে আটকে যাওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ট্রলার ও স্পিডবোটের সহায়তায় সবাইকে নিরাপদে অন্য একটি লঞ্চে স্থানান্তর করা হয়। পুরো অভিযানে ৮৫ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় কেউ আহত হননি।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

পদ্মার চরে আটকা লঞ্চ, নৌ পুলিশের সহায়তায় উদ্ধার ৮৫ যাত্রী

বরাট ভাকলা উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে প্রতিমন্ত্রীর বরাদ্দের চাল পেল ৫০০ দরিদ্র পরিবার

গোয়ালন্দে পবিত্র আশুরার মাতমে অংশ নিয়ে এক ব্যাক্তির মৃত্যু

পাংশায় নিহতের পরিবার ও সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শনে এমপি

পাংশায় স্কুল ফাঁকির শাস্তি ৮০০ গাছ রোপণ

কালুখালীতে অবৈধ জাল তৈরির কারখানা থেকে সাড়ে ৬ লাখ টাকার জাল জব্দ

বালিয়াকান্দিতে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল কিশোরের

রাজবাড়ীতে পেয়াজের দাম না পেয়ে ক্ষোভে পানিতে পেয়াজ ফেলে দিলেন কৃষক

১০

রাজবাড়ীতে একদিনে ১ লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

১১

রাজবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

১২

সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি

১৩

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৪

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

১৫

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

১৬

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

১৭

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

১৮

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

১৯

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

২০