সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৪ জুন ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি

রাজবাড়ীর গোয়ালন্দে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দৈনিক কালবেলা-এর গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি সাংবাদিক মো. রাকিবুজ্জামান রাকিব।

জিডি সূত্রে জানা যায়, গত ২২ জুন বিকেল আনুমানিক ৪টার দিকে নিজ ফেসবুক আইডি ব্যবহারকালে তিনি দেখতে পান, ভালোবাসার গোয়ালন্দ নামের একটি ফেসবুক আইডি থেকে তার এবং দৈনিক ইনকিলাব-এর গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোজাম্মেল হক লাল্টুর ছবি ব্যবহার করে একটি পোস্ট প্রকাশ করা হয়েছে। ওই পোস্টে তাদের বিরুদ্ধে বিভিন্ন ভিত্তিহীন ও মানহানিকর অভিযোগ আনা হয়।

পোস্টে দাবি করা হয়,মাদকসম্রাজ্ঞী লাইলীকে বাঁচাতে’ দুই সাংবাদিক ও এক রাজনৈতিক নেতার মাধ্যমে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ে ১০ লাখ টাকা দেওয়া হয়েছে। তবে অভিযোগকারী রাকিবুজ্জামান রাকিব জিডিতে উল্লেখ করেন, উল্লিখিত ঘটনার সঙ্গে তিনি বা সাংবাদিক মোজাম্মেল হক লাল্টুর কোনো ধরনের সম্পৃক্ততা নেই। তাদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা এ ধরনের অপপ্রচার চালিয়েছে বলে তিনি দাবি করেন।

জিডিতে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত ফেসবুক আইডির প্রকৃত ব্যবহারকারীর পরিচয় শনাক্ত এবং অপপ্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের স্বার্থে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে।

এ বিষয়ে সাংবাদিক রাকিবুজ্জামান রাকিব বলেন, আমাদের নামে সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে। প্রকৃত অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, আমরা জিডির কপি সহ বিষয়টি ঢাকায় সাইবারে পাঠাবো সেখান থেকে তথ্য প্রযুক্তির মাধ্যমে সনাক্ত করে ব্যাবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০