জিয়াউর রহমানের ছবি অবমাননা ও তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৯ জুলাই ২০২৫, ১:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জিয়াউর রহমানের ছবি অবমাননা ও তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন

কামাল হোসেন : বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্যের প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) রাজবাড়ী জেলা শাখা।
শনিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
জেলা জাসাসের আহ্বায়ক আশরাফুল আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব কাজী মিজানুর রহমান পলাশের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন—জেলা জাসাসের সাবেক সভাপতি এম বাচ্চু রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর মোঃ জুলফিকার আলী টিটু, যুগ্ম আহ্বায়ক আলীম রেজা, নুরনবী সবুজ, গোয়ালন্দ উপজেলা জাসাস সভাপতি ও যুগ্ম আহ্বায়ক নুরুল হক মিলন, সিনিয়র সদস্য শেখ আব্দুর রউফ হিটু, সদস্য মোঃ রাকিব হোসেন সুমন, পৌর জাসাসের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম টিউলিপ, বালিয়াকান্দি উপজেলা জাসাস সভাপতি ফিরোজ মণ্ডল, ও সাংগঠনিক সম্পাদক মোঃ শামসুল আলম।
মানববন্ধনে বক্তারা বলেন, “শহীদ জিয়াউর রহমান ও তারেক রহমানকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কুরুচিপূর্ণ মন্তব্য ও ইতিহাস বিকৃতি মেনে নেওয়া হবে না। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু জাতীয় নেতাদের সম্মানহানির চেষ্টা কখনোই বরদাশত করা হবে না।” তারা আরও বলেন, “যারা অপপ্রচার চালাচ্ছেন, তাদের প্রতি হুঁশিয়ারি জাসাস কখনোই চুপ থাকবে না। প্রয়োজনে রাজপথে কঠোর আন্দোলনের মাধ্যমে এর জবাব দেওয়া হবে।” এ সময় বক্তারা বর্তমান সরকার, এনসিপি ও জামায়াতের নেতাদের প্রতি কটূক্তি ও অবমাননাকর বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগে দুই ব্যক্তি আটক

রাজবাড়ীতে ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীতে সাজাপ্রাপ্তসহ ৩  আসামী গ্রেপ্তার

শ্রমজীবিদের কষ্টগাঁথা : ‘দিন পনের আগে একবার ছোট ইলিশ কিনছিলাম’

গোয়ালন্দে সিএসএস এর ফ্রি মেডিকেল ক্যাম্প

গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পাংশায় কৃষিপণ্যে বিক্রয়ে ধলতা নেওয়া বন্ধসহ ৮ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ

বালু অবৈধ উত্তোলন বন্ধে গোয়ালন্দে রাতের আঁধারে প্রশাসনের অভিযান

গোয়ালন্দে হাম-রুবেলায় শিশুর মৃত্যু

১০

গোয়ালন্দে সাংবাদিক শামছুল হকের স্মরণ সভা অনুষ্ঠিত

১১

নির্ধারিত দামে মিলছে না গ্যাস, রাজবাড়ীতে ক্রেতাদের ক্ষোভ

১২

রাজবাড়ীতে হামের উপসর্গ বাড়ছে, চলছে বিশেষ টিকাদান কার্যক্রম

১৩

পাংশায় মামলা তুলে না নেওয়ায় বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

১৪

বালিয়াকান্দিতে ইয়াবাসহ দুই সহোদর গ্রেপ্তার

১৫

ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ নেই, দুর্ভোগে রাজবাড়ীবাসী

১৬

রাজবাড়ী‌তে পে‌ট্রোল পাম্পে কমতে শুরু ক‌রে‌ছে সি‌রিয়াল, বেড়ে‌ছে বরাদ্দ

১৭

গোয়ালন্দে পদ্মায় বালু উত্তোলনের দায়ে ১০ জনের কারাদন্ড

১৮

রাজবাড়ীতে চোরাই ছাগলসহ ৩ জন গ্রেপ্তার

১৯

গোয়ালন্দ প্রতিরোধ যুদ্ধ ও গণহত্যা দিবস পালিত

২০