বালিয়াকান্দিতে ইয়াবাসহ দুই সহোদর গ্রেপ্তার - Rajbari
কামাল হোসেন
২৩ এপ্রিল ২০২৬, ৫:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বালিয়াকান্দিতে ইয়াবাসহ দুই সহোদর গ্রেপ্তার

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা থেকে ১৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই সহোদর পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গ্রেপ্তারকৃতরা হলো, বালিয়াকান্দি উপজেলার আলোকদিয়া গ্রামের শুকুর আলী বিশ্বাসের ছেলে মোঃ নাছিরুল বিশ্বাস (৪৬) ও মোঃ রসুল বিশ্বাস (৪১)। তারা আপন দুই ভাই। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলা কার্যালয়ের একটি আভিযানিক দল পরিদর্শক মোঃ রাসেল আলীর নেতৃত্বে বালিয়াকান্দি থানাধীন আলোকদিয়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় নাছিরুল বিশ্বাসের নিজ বসতঘর ঘেরাও করে তার দেহ তল্লাশি চালিয়ে ১০২ (একশত দুই) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একইভাবে রসুল বিশ্বাসের বসতঘরে অভিযান চালিয়ে তার দেহ তল্লাশি করে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ জানান, গ্রেপ্তারকৃত দুইজনই পেশাদার মাদক কারবারি। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বালিয়াকান্দি থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০