রাজবাড়ী‌তে পে‌ট্রোল পাম্পে কমতে শুরু ক‌রে‌ছে সি‌রিয়াল, বেড়ে‌ছে বরাদ্দ - Rajbari
রুবেলুর রহমান
২১ এপ্রিল ২০২৬, ৯:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ী‌তে পে‌ট্রোল পাম্পে কমতে শুরু ক‌রে‌ছে সি‌রিয়াল, বেড়ে‌ছে বরাদ্দ

দাম বৃদ্ধি ও ডিপো থেকে তে‌লের সরবরাহ বাড়ায় রাজবাড়ীর পে‌ট্রোল পাম্প গু‌লো‌তে কমেছে যানবাহন ও মোটর বাইক চালক‌দের সি‌রিয়াল। আগে এক‌ থেকে ৩ ঘন্টা সি‌রিয়া‌লে অপেক্ষায় থাক‌লেও এখন ৩০ মি‌নি‌টের মধ্যে গ্রাহকরা পা‌চ্ছেন তেল। মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাজবাড়ী ও পলাশ ফি‌লিং স্টেশ‌নে গি‌য়ে এ চিত্র দেখা যায়।

এসব পা‌ম্পে সকাল থেকে রাজবাড়ী ফি‌লিং স্টেশ‌নে শুধু কৃষক, যানবাহন সহ অন‌্যান‌্যদের মা‌ঝে ডি‌জেল এবং পলাশ ফি‌লিং স্টেশ‌নে মোটর সাইকেল, প্রাইভেটকার ও মাইক্রোবাস সহ ছোট গা‌ড়ি‌তে পে‌ট্রোল দেওয়া হচ্ছে। এ সময় শৃঙ্খলা রক্ষা সহ অপ্রী‌তিকর ঘটনা এড়া‌তে পাম্প দ্বা‌য়িত্ব পালন কর‌তে দেখা গে‌ছে পু‌লিশ সহ ট‌্যাগ অফিসার‌দের।

পাম্প কর্তৃপক্ষ ও গ্রাহক‌দের দা‌বি, তে‌লের দাম বৃদ্ধি ও‌ ডি‌পো থে‌কে বরাদ্দ বাড়ায় কমছে সি‌রিয়াল। আগের তুলনায় সি‌রিয়াল অ‌র্ধেকে‌ নে‌মে এসেছে এবং আস্তে আস্তে স্বাভা‌বিক হ‌তে শুরু করে‌ছে প‌রি‌স্থি‌তি। আগে কম দামে তেল নি‌য়ে অ‌নেক মজুদ করে বাইরে বে‌শি দামে বিক্রি ক‌রে‌ছে। এখন দাম বাড়ায় সেটা অ‌নেকটাই বন্ধ হ‌য়ে গে‌ছে। ত‌বে তে‌লের দাম বাড়া‌নো যৌ‌ক্তিক হয় নাই বলে দা‌বি গ্রাহক‌দের। সবার কথা‌ চিন্তা ক‌রে দাম বাড়া‌নো উচিত ছিল।

বাইক চালক মোস‌লেম উদ্দিন, রুবেল মিয়া ব‌লেন, দাম বাড়ার আগে তেল নিতে আসলেই দেখা যেত এক কিলো‌মিটারের লম্বা সি‌রিয়াল। এখন সে সি‌রিয়া‌ল অ‌নেকটা কম‌লেও দাম বৃদ্ধি‌তে সমস‌্যা হ‌চ্ছে। এই প্রভাব সব ক্ষেত্রে পড়‌বে। তারপরও বাধ‌্য হয়ে জী‌বিকার তা‌গি‌দে তেল নিতে হ‌চ্ছে। কারণ তেল না পেলে তো কাজ কর্ম করা সম্ভব না। আমরা চাই শা‌ন্তি ও সব কিছুর দাম সহনীয় পর্যা‌য়ে থাকুক।

রাজবাড়ী পলাশ ফি‌লিং‌ স্টেশনের ক্যাশিয়ার বিপুল কুমার বৈদ্য বলেন, দাম বাড়ার আগে পেট্রোল, অকটেন ও ডি‌জেল সহ ৬/৭ হাজার লিটার তেল পেতাম। আর এখন পা‌চ্ছি ৮/৯ হাজার লিটার। আরও বেশি পাব বলে আশবা‌দি। ত‌বে ডি‌জেল ১০ হাজার সহ ১৬ হাজার লিটার তেল পে‌লে এই পাম্পে গ্রাহক‌দের চা‌হিদা মেটা‌নো সম্ভব।

অপরদিকে রাজবাড়ী ফিলিং স্টেশনের ম্যানেজার দুর্জয় বলেন, আগে রাজবাড়ী ও কাজী ফি‌লিং স্টেশন এই দুই পাম্পে সব‌মি‌লি‌য়ে ১৬/১৭ হাজার লিটার ‌তেল পে‌লেও এখন পা‌চ্ছি ২২ হাজার লিটা‌রের বে‌শি। ফ‌লে চাপ কিছুটা ক‌মে‌ছে। আজ রাজবাড়ী ফিলিং‌য়ে ৯ হাজার লিটার ডি‌জেল এবং কাজী ফি‌লিং‌য়ে পে‌ট্রোল ও অ‌কটেন মি‌লে সা‌ড়ে ১৩ হাজার লিটার তেল এসেছে। আগের তুলনায় ৪/৫ হাজার লিটার বে‌শি।

উল্লেখ‌্য, রাজবাড়ী শহ‌রে ৩‌টি সহ মোট ১০‌টি পে‌ট্রোল পাম্প র‌য়েছে। এরমধ্যে কিছু পাম্প পেট্রোল ও অকটেন এবং কিছু পাম্পে ডিজেল সরবরাহ করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০