পাংশায় মামলা তুলে না নেওয়ায় বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ - Rajbari
মাসুদ রেজা শিশির 
২৪ এপ্রিল ২০২৬, ৬:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় মামলা তুলে না নেওয়ায় বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

রাজবাড়ীর পাংশা উপজেলায় মামলা প্রত্যাহারকে কেন্দ্র করে এক পরিবারের বাড়িতে হামলা,ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার শিহড় গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মোঃ হৃদয় মন্ডল, একই এলাকার মোঃ শুকুর মন্ডলের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০২১ সালে জমি সংক্রান্ত বিরোধের জেরে হৃদয় মন্ডলের পরিবার অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন। দীর্ঘদিন ধরে সেই মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন অভিযুক্তরা।

ভুক্তভোগীর পরিবারের , বৃহস্পতিবার সকালে অভিযুক্ত মোঃ ওহাব মন্ডল, মোঃ আজিজ, মোঃ আনোয়ার, মোঃ জিল্লু, মোঃ জিকু, মোঃ হনু, মোঃ রিজাই ও শাহিন সহ আরও কয়েকজন তার বাড়িতে এসে হামলা চালায়। এ সময় তারা বাড়িতে ভাঙচুর ও লুটপাট করে এবং বৃদ্ধ শুকুর মন্ডল ও তার স্ত্রীকে মারধর করে। ঘটনার পর হৃদয় মন্ডল পাংশা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তবে অভিযুক্তদের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে ভিন্ন বক্তব্য দেওয়া হয়েছে। ওহাব ও আজিজ মন্ডলের স্ত্রীরা জানান, তারা মামলা তুলে নেওয়ার বিষয়ে কথা বলতে গেলে হৃদয় মন্ডল পক্ষ থেকেই তাদের স্বামীদের মারধর করা হয়। পরবর্তীতে এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়ে ভাঙচুরের ঘটনা ঘটে।

এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬

পাংশায় তিন মাদক কারাবি গ্রেফতার, দু’জনের কারাদন্ড

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

১০

পাংশায় ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১১

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

১২

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

১৩

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

১৪

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

১৫

পাংশায় সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের ওপর  হামলা

১৬

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

১৭

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

১৮

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৯

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

২০