পাংশা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৬ অক্টোবর ২০২৪, ১২:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

রাজবাড়ীর পাংশা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার দুপুর পাংশা বাজারের বিশ্বাস কমিউনিটি সেন্টারে পাংশা প্রেসক্লাবের এক সভায় এ কমিটি গঠন করা হয়।

সভায় সাংবাদিক মাসুদ রেজা শিশিরের সঞ্চালনায় পাংশা প্রেসক্লাবের সহ-সভাপতি মো: শামীম হোসেনের সভাপতিত্বে সভার প্রথম অধিবেশনে স্বাগত বক্তব্য রাখেন, পাংশা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম,জিন্নাহ। আহ্বায়ক কমিটি গঠণের সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল আলম। এসময় উপস্থিত সকলেই মতামত ব্যক্ত করে বক্তব্য রাখেন। পরে দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সকলের সিদ্ধান্তক্রমে পাংশা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠিত হয়। কমিটিতে দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার পাংশা প্রতিনিধি এম,এ  জিন্নাহকে আহ্বায়ক ও দৈনিক একুশে নিউজের পাংশা প্রতিনিধি মো: জাকির হোসেন সরদারকে সদস্য সচিব হিসেবে ঘোষণা করা হয়। কমিটিতে যুগ্ম- আহ্বায়ক দৈনিক আজকের পত্রিকা ও কালবেলা পত্রিকার পাংশা প্রতিনিধি মো: শামীম হোসেন, সদস্য হিসেবে রয়েছেন দৈনিক পদ্মা গড়াই পত্রিকার বার্তা সম্পাদক কাজী সেলিম মাবুদ, দৈনিক আমার সংবাদ পত্রিকার পাংশা প্রতিনিধি সৈয়দ মেহেদী হাসান, দৈনিক তরুণ কণ্ঠ পত্রিকার পাংশা প্রতিনিধি উজ্জল হোসেন ও দৈনিক আজকালের খবর পত্রিকার পাংশা প্রতিনিধি এ.এইচ.এম শামীম রহমান।

সভায় আগামী ৩ মাসের মধ্যে আহ্বায়ক কমিটি একটি পূর্ণাঙ্গ কমিটি করবে এবং পাংশা প্রেসক্লাবের গঠণতন্ত্র প্রকাশ করে সংগঠনকে আরো গতিশীল করবে বলে সিদ্ধান্ত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাংশায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

গোয়ালন্দে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

রাজবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

পাংশায় মাইক্রোবাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

পাংশায় চাঁদা না দেওয়ায় ক্লিনিক মালিককে মারধরের অভিযোগে গ্রেপ্তার ১

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গোয়ালন্দে সড়কে যানবাহন চাপায় ৩ বছরের শিশুর মৃত্যু

কালুখালীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

পাংশায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

১০

 ‘বাবা ছিলেন আমার সন্তানের মত’ গোয়ালন্দে শ্রেষ্ঠ পুত্রবধূদের সম্মাননা

১১

গোয়ালন্দে চুরি হওয়া মালামাল উদ্ধার না হওয়ায় ভূমি অফিসের সেবা ব্যাহত

১২

দৌলতদিয়া থেকে ১০০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

১৩

পাংশায় দুই মাদকসেবীর কারাদণ্ড

১৪

খেলনা পিস্তল নিয়ে ছবি তুলে বিপাকে রতন মন্ডল

১৫

তামাক মুক্ত দিব‌সের তামাকের প‌ক্ষে ব‌লে তোপের মূ‌খে কৃ‌ষি কর্মকর্তা

১৬

গোয়ালন্দে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

১৭

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় ৩ জন গ্রেপ্তার

১৮

ব্রাজিল সমর্থকদের অর্ধেক ফি-তে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা আইনজীবীর

১৯

রাজবাড়ী সদর হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের বিষয়ে তদন্ত কমিটি গঠন

২০