গোয়ালন্দে পদ্মার ভাঙন রোধে জিওব্যাগ স্থাপন কার্যক্রমের উদ্বোধন - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৮ জুলাই ২০২৫, ৫:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে পদ্মার ভাঙন রোধে জিওব্যাগ স্থাপন কার্যক্রমের উদ্বোধন

সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের মুন্সি বাজার এলাকার কাওয়াল জানি গ্রামে ভাঙনরোধে পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় জিওব্যাগ ফেলানোর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) বিকেল চারটায় জিওব্যাগ ফেলানোর কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পাট কর্মকর্তা মোঃ নিজাম উদ্দীন, পানি উন্নয়ন বোর্ডের সিও ইকবাল মাহমুদ প্রমুখ।

জানা যায়, গত এক সপ্তাহ ধরে উপজেলার অন্তার মোড়, দৌলতদিয়া সাত্তার মেম্বার পাড়া এবং দেবগ্রাম ইউনিয়নের মুন্সি বাজার এলাকার কাওয়াল জানি গ্রাম। এরমধ্যে গত শুক্রবার হঠাৎ করেই কাওয়াল জানি গ্রামের ৪/৫ একর জমি হঠাৎ করেই নদীতে বিলীন হয়ে যায়। স্থানীয় লোকজন আতংকিত হয়ে পড়েন ঐ এলাকার বিলীন নিয়ে।

মুন্সি বাজার এলাকায় রয়েছে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি কমিউনিটি ক্লিনিক, একটি বাজার ও প্রায় আড়াইশ থেকে তিনশো বাড়ি-ঘর। এছাড়া তিন ফসলি জমি। স্থানীয় সমাজ সেবক জামাল মুন্সি সহ এলাকার লোকজন উপজেলা প্রশাসন সহ বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করেন। এ-সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাঙন স্থানে বারবার পরিদর্শন করেন এবং পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় জিওব্যাগ ফেলানোর কার্যক্রম শুরু করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান বলেন, গত কয়েক দিন ধরেই উপজেলার অন্তার মোড়, ছাত্তার মেম্বার পাড়া এবং কাওয়াল জানি গ্রামে ভাঙন শুরু হয় এর মধ্যে এসব এলাকা পরিদর্শনে ভাঙনের তীব্রতা দেখে জেলা প্রশাসক রাজবাড়ী এবং পানি উন্নয়ন বোর্ডে চিঠি দেই এবং বারবার যোগাযোগ করে প্রথম পর্যায়ে ১২ হাজার বস্তা জিওব্যাগ ফেলানোর ব্যাবস্থা করি। প্রয়োজন হলে আরও ব্যাবস্থা করা হবে। আশা করি এই অঞ্চলের কৃষি জমি ও বাড়িঘর গুলো রক্ষা পাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

পদ্মার চরে আটকা লঞ্চ, নৌ পুলিশের সহায়তায় উদ্ধার ৮৫ যাত্রী

বরাট ভাকলা উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে প্রতিমন্ত্রীর বরাদ্দের চাল পেল ৫০০ দরিদ্র পরিবার

গোয়ালন্দে পবিত্র আশুরার মাতমে অংশ নিয়ে এক ব্যাক্তির মৃত্যু

পাংশায় নিহতের পরিবার ও সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শনে এমপি

পাংশায় স্কুল ফাঁকির শাস্তি ৮০০ গাছ রোপণ

কালুখালীতে অবৈধ জাল তৈরির কারখানা থেকে সাড়ে ৬ লাখ টাকার জাল জব্দ

বালিয়াকান্দিতে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল কিশোরের

রাজবাড়ীতে পেয়াজের দাম না পেয়ে ক্ষোভে পানিতে পেয়াজ ফেলে দিলেন কৃষক

১০

রাজবাড়ীতে একদিনে ১ লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

১১

রাজবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

১২

সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি

১৩

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৪

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

১৫

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

১৬

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

১৭

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

১৮

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

১৯

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

২০