রাজবাড়ীতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৩ অগাস্ট ২০২৫, ৬:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

কামাল হোসেন : রাজবাড়ীর আমজাদ খান হত্যা মামলার অন্যতম আসামি ওবায়দুল মোল্লা (৩২) কে ফরিদপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। তিনি রাজবাড়ী সদর উপজেলার গাবলা গ্রামের মেহের মোল্লার ছেলে।

মঙ্গলবার (১২ আগস্ট) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় র‌্যাব-১০ এর একটি অভিযানিক দল ফরিদপুরের কোতয়ালী থানার ‘কি পাইলাম মোড়’ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

মামলা সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই সন্ধ্যা পৌনে ৭টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে ওবায়দুল মোল্লাসহ আরও কয়েকজন রাজবাড়ী সদর উপজেলার মুচিদহ এলাকায় আমজাদ খানের বসতবাড়িতে ঢুকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও মারধর করে গুরুতর জখম করে। আহত আমজাদ খানকে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ২৪ জুলাই রাজবাড়ী সদর থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেপ্তারের জন্য র‌্যাব-১০ এর সহায়তা চান। এরপর গোয়েন্দা নজরদারির মাধ্যমে মঙ্গলবার রাতে ওবায়দুল মোল্লাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১০ এর অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, গ্রেপ্তারের পর বুধবার সকালে ওবায়দুল মোল্লাকে রাজবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগে দুই ব্যক্তি আটক

রাজবাড়ীতে ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীতে সাজাপ্রাপ্তসহ ৩  আসামী গ্রেপ্তার

শ্রমজীবিদের কষ্টগাঁথা : ‘দিন পনের আগে একবার ছোট ইলিশ কিনছিলাম’

গোয়ালন্দে সিএসএস এর ফ্রি মেডিকেল ক্যাম্প

গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পাংশায় কৃষিপণ্যে বিক্রয়ে ধলতা নেওয়া বন্ধসহ ৮ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ

বালু অবৈধ উত্তোলন বন্ধে গোয়ালন্দে রাতের আঁধারে প্রশাসনের অভিযান

গোয়ালন্দে হাম-রুবেলায় শিশুর মৃত্যু

১০

গোয়ালন্দে সাংবাদিক শামছুল হকের স্মরণ সভা অনুষ্ঠিত

১১

নির্ধারিত দামে মিলছে না গ্যাস, রাজবাড়ীতে ক্রেতাদের ক্ষোভ

১২

রাজবাড়ীতে হামের উপসর্গ বাড়ছে, চলছে বিশেষ টিকাদান কার্যক্রম

১৩

পাংশায় মামলা তুলে না নেওয়ায় বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

১৪

বালিয়াকান্দিতে ইয়াবাসহ দুই সহোদর গ্রেপ্তার

১৫

ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ নেই, দুর্ভোগে রাজবাড়ীবাসী

১৬

রাজবাড়ী‌তে পে‌ট্রোল পাম্পে কমতে শুরু ক‌রে‌ছে সি‌রিয়াল, বেড়ে‌ছে বরাদ্দ

১৭

গোয়ালন্দে পদ্মায় বালু উত্তোলনের দায়ে ১০ জনের কারাদন্ড

১৮

রাজবাড়ীতে চোরাই ছাগলসহ ৩ জন গ্রেপ্তার

১৯

গোয়ালন্দ প্রতিরোধ যুদ্ধ ও গণহত্যা দিবস পালিত

২০