গোয়ালন্দে নজরুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৩ অগাস্ট ২০২৫, ৬:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে নজরুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

কামাল হোসেন : রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা পুলিশের অভিযানে নজরুল হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মণ্ডলের পাড়ার মৃত বেলায়েত মণ্ডলের ছেলে জুলহাস মণ্ডল (২৪) এবং একই গ্রামের জাহাঙ্গীর সরদারের ছেলে শামিম সরদার (২৪)। মঙ্গলবার (১২ আগস্ট) ও বুধবার (১৩ আগস্ট) গাজীপুর ও ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর পান-সিগারেট ব্যবসায়ী নজরুল বেপারী (৩২) কে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। নিহত নজরুল বেপারী ঈমানখান পাড়ার মৃত শাহাজউদ্দিন বেপারীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে দৌলতদিয়া যৌনপল্লীর ভেতরে দোকান চালাতেন। গত ২৩ জুন সকাল সাড়ে ৮টার দিকে মুক্তি মহিলা সমিতির অফিসের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে ২২ জুন রাতের কোনো একসময় তাকে নির্মমভাবে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। নজরুল বেপারীর বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় একটি মাদক এবং একটি জুয়ার মামলা ছিল।এ ঘটনায় ২৩ জুন গোয়ালন্দঘাট থানায় হত্যা মামলা দায়ের হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার জাতীয় বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আসামি জুলহাস মণ্ডলকে গ্রেপ্তার করেন। পরে বুধবার ভোর ৫টার দিকে ঢাকার কামরাঙ্গীরচর থানার আবু সাঈদ বাজার এলাকা থেকে শামিম সরদারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বুধবার রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে বলে জানান গোয়ালন্দঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

পদ্মার চরে আটকা লঞ্চ, নৌ পুলিশের সহায়তায় উদ্ধার ৮৫ যাত্রী

বরাট ভাকলা উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে প্রতিমন্ত্রীর বরাদ্দের চাল পেল ৫০০ দরিদ্র পরিবার

গোয়ালন্দে পবিত্র আশুরার মাতমে অংশ নিয়ে এক ব্যাক্তির মৃত্যু

পাংশায় নিহতের পরিবার ও সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শনে এমপি

পাংশায় স্কুল ফাঁকির শাস্তি ৮০০ গাছ রোপণ

কালুখালীতে অবৈধ জাল তৈরির কারখানা থেকে সাড়ে ৬ লাখ টাকার জাল জব্দ

বালিয়াকান্দিতে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল কিশোরের

রাজবাড়ীতে পেয়াজের দাম না পেয়ে ক্ষোভে পানিতে পেয়াজ ফেলে দিলেন কৃষক

১০

রাজবাড়ীতে একদিনে ১ লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

১১

রাজবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

১২

সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি

১৩

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৪

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

১৫

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

১৬

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

১৭

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

১৮

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

১৯

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

২০