হামলার পর গোয়ালন্দের নুরাল পাগলের দরবার ও বাড়ি এখন ধ্বংসস্তুপ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৬ সেপ্টেম্বর ২০২৫, ৭:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হামলার পর গোয়ালন্দের নুরাল পাগলের দরবার ও বাড়ি এখন ধ্বংসস্তুপ

স্টাফ রিপোর্টার ॥ রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবার এলাকায় আজও (শনিবার) থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। দরবার ও বাড়ির ভেতরে এখন ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে শুধুই ধ্বংসযজ্ঞের চিহ্ন।
এর আগে গত শুক্রবার জুমার নামাজের পর বেলা তিনটা থেকে গভীর রাত পর্যন্ত দফায় দফায় নুরাল পাগলার দরবার বাড়িতে হামলা চালায় কথিত তৌহিদী জনতা। হামলাকারীরা ১৩ দিন আগে কবর দেয়া নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে উল্লাস করে প্রায় ১ কিলোমিটার দুরে নিয়ে গিয়ে ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড় এলাকায় নিয়ে পুড়িয়ে দেয়। এরপর মৃতদেহের অবশিষ্ট ছাই ও দেহাবশেষ মরা পদ্মা নদীর পানিতে ফেলে দেয়।
শনিবার বেলা ১২টার দিকে সরেজমিনে দেখা যায়, গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গোয়ালন্দ পাক দরবার শরীফের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। বিভিন্ন এলাকা থেকে উৎসুক জনতা ভিড় করছে। তবে পুলিশ দরবারের ভেতরে প্রবেশ নিয়ন্ত্রণ করছে। দরবারের ভেতর একটি তিন তলা, একটি দুই তলা বিশিষ্ট ভবন ও আরো ছোট ছোট বেশ কিছু এক তলা এবং টিনের ঘর ছিল। টিনের ঘরগুলো তৌহিদী জনতার দেয়া আগুনে পুরোপুরি পুড়ে গেছে এবং দু’টি ভবনের প্রতিটি তলার প্রতিটি কক্ষে ব্যাপক ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের পর ধ্বংসযজ্ঞের চিহ্ন পড়ে রয়েছে।
ভবন থেকে প্রায় দেড়শ গজ দূরে নুরাল পাগলের দরবার। সেখানে উচুতে একটি টিনশেড ঘরে বসে ভক্তদের সঙ্গে সময় কাটাতেন নুরুল হক। অপর পাশে মৃত্যুর পর তাঁকে কবর দেওয়া হয়। দরবারের ভেতরে এখন পুরোপুরি ধ্বংসস্তুব।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. রাকিবুল ইসলাম জানান, সরকারী কাজে বাধা প্রদান, সরকারী সম্পদ ধ্বংস ও পুলিশের উপর হামলার ঘাটনায় অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। বিভিন্ন ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ঘটনায় জড়িত আসামীদের গ্রেপ্তার করা হবে। এছাড়া নুরাল পাগলার দরবারে হামলার ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি। অপরদিকে নিহত রাসেল মোল্লার পরিবারের পক্ষ থেকেও এখন পর্যন্ত কেউ মামলা করেনি বলে তিনি জানান।
এ বিষয়ে রাজবাড়ী জেলা জামায়াতের আমীর এ্যাড. নুরুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিব্রিতি দিয়ে বলেছেন, তিনি দরবারে হামলা ঠেকানোর জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন। এ ধরনে হামলা ও কবর থেকে লাশ তুলে পোড়ানো তারা সমর্থন করেন না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগে দুই ব্যক্তি আটক

রাজবাড়ীতে ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীতে সাজাপ্রাপ্তসহ ৩  আসামী গ্রেপ্তার

শ্রমজীবিদের কষ্টগাঁথা : ‘দিন পনের আগে একবার ছোট ইলিশ কিনছিলাম’

গোয়ালন্দে সিএসএস এর ফ্রি মেডিকেল ক্যাম্প

গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পাংশায় কৃষিপণ্যে বিক্রয়ে ধলতা নেওয়া বন্ধসহ ৮ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ

বালু অবৈধ উত্তোলন বন্ধে গোয়ালন্দে রাতের আঁধারে প্রশাসনের অভিযান

গোয়ালন্দে হাম-রুবেলায় শিশুর মৃত্যু

১০

গোয়ালন্দে সাংবাদিক শামছুল হকের স্মরণ সভা অনুষ্ঠিত

১১

নির্ধারিত দামে মিলছে না গ্যাস, রাজবাড়ীতে ক্রেতাদের ক্ষোভ

১২

রাজবাড়ীতে হামের উপসর্গ বাড়ছে, চলছে বিশেষ টিকাদান কার্যক্রম

১৩

পাংশায় মামলা তুলে না নেওয়ায় বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

১৪

বালিয়াকান্দিতে ইয়াবাসহ দুই সহোদর গ্রেপ্তার

১৫

ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ নেই, দুর্ভোগে রাজবাড়ীবাসী

১৬

রাজবাড়ী‌তে পে‌ট্রোল পাম্পে কমতে শুরু ক‌রে‌ছে সি‌রিয়াল, বেড়ে‌ছে বরাদ্দ

১৭

গোয়ালন্দে পদ্মায় বালু উত্তোলনের দায়ে ১০ জনের কারাদন্ড

১৮

রাজবাড়ীতে চোরাই ছাগলসহ ৩ জন গ্রেপ্তার

১৯

গোয়ালন্দ প্রতিরোধ যুদ্ধ ও গণহত্যা দিবস পালিত

২০