নুরাল পাগলের দরবারে হামলার ঘটনায় আরও দুইজন গ্রেপ্তার,  হত্যা মামলাসহ দুই মামলায় গ্রেপ্তার ২০ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নুরাল পাগলের দরবারে হামলার ঘটনায় আরও দুইজন গ্রেপ্তার,  হত্যা মামলাসহ দুই মামলায় গ্রেপ্তার ২০

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলের দরবার শরীফে হামলা, সংঘর্ষ, অগ্নিসংযোগ ও কবর থেকে মরদেহ উত্তোলন করে মহাসড়কে এনে পোড়ানোর ঘটনায় দায়ের হওয়া মামলাগুলোতে পুলিশের অভিযানে গ্রেপ্তার অব্যাহত রয়েছে। সর্বশেষ মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) রাতে আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন গোয়ালন্দ পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ড কাজীপাড়ার কাজী আরিফের ছেলে শান্ত কাজী (১৯) ও ফরিদপুর সালথা উপজেলার ঘটরকান্দা এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মোহাম্মদ আনিচুর রহমান (৩০)।

গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের দুজনকেই নিহত রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লা বাদী হয়ে দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। ওই মামলায় অজ্ঞাতনামা সাড়ে তিন থেকে চার হাজার জনকে আসামি করা হয়েছে। এর আগে গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে গোয়ালন্দঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম মোল্লা বাদী হয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় একটি মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা সাড়ে ৩ হাজার জনকে আসামি করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় দায়ের হওয়া দুটি মামলায় এখন পর্যন্ত মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাংচুর মামলায় ১৬ জন এবং নিহত রাসেলের বাবার দায়ের করা হত্যা ভাঙচুর, অগ্নিসংযোগ, লাশ উত্তোলন ও পোড়ানোর  মামলায় সর্বশেষ দুইজনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর জুমার নামাজের পর ইমান-আকিদা রক্ষা কমিটির ডাকে আয়োজিত বিক্ষোভ থেকে পুলিশের গাড়ি ভাঙচুর ও পুলিশ-প্রশাসনের ওপর হামলা চালানো হয়। এরপর বিক্ষুব্ধ জনতা গোয়ালন্দ পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ড জুরান মোল্লা পাড়া নুরাল পাগলের দরবার শরীফে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে দরবার শরীফে সমাহিত নুরুল হক ওরফে নুরাল পাগলের লাশ কবর থেকে উত্তোলন করে মহাসড়কের পদ্মা মোড়ে এনে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা উত্তেজিত তৌহিদি জনতা। এই ঘটনায় অর্ধশতাধিক মানুষ আহত হন এবং ভক্ত রাসেল মোল্লা নিহত হন। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টহল জোরদার করেছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

পদ্মার চরে আটকা লঞ্চ, নৌ পুলিশের সহায়তায় উদ্ধার ৮৫ যাত্রী

বরাট ভাকলা উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে প্রতিমন্ত্রীর বরাদ্দের চাল পেল ৫০০ দরিদ্র পরিবার

গোয়ালন্দে পবিত্র আশুরার মাতমে অংশ নিয়ে এক ব্যাক্তির মৃত্যু

পাংশায় নিহতের পরিবার ও সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শনে এমপি

পাংশায় স্কুল ফাঁকির শাস্তি ৮০০ গাছ রোপণ

কালুখালীতে অবৈধ জাল তৈরির কারখানা থেকে সাড়ে ৬ লাখ টাকার জাল জব্দ

বালিয়াকান্দিতে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল কিশোরের

রাজবাড়ীতে পেয়াজের দাম না পেয়ে ক্ষোভে পানিতে পেয়াজ ফেলে দিলেন কৃষক

১০

রাজবাড়ীতে একদিনে ১ লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

১১

রাজবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

১২

সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি

১৩

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৪

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

১৫

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

১৬

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

১৭

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

১৮

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

১৯

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

২০