বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দূর্ঘটনায় তরুণীর মৃত্যু, বন্ধু গ্রেপ্তার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৪ নভেম্বর ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দূর্ঘটনায় তরুণীর মৃত্যু, বন্ধু গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে সুমাইয়া আক্তার (১৮) নামে এক তরুনীর মৃত্যু হয়েছে। সে দৌলতদিয়া ইউনিয়নের উত্তর দৌলতদিয়া হোসন মন্ডলের পাড়া গ্রামের মজিবার প্রামানিকের ছেলে।

এ ঘটনায় নিহত সুমাইয়ার ভাই মো. শাহজালাল উদ্দিন লালমিয়া বাদি হয়ে মামলা দায়েরের পর মোটরসাইকেলের চালক সুমাইয়ার বন্ধু সজিব প্রামানিক (২৩) কে গ্রেপ্তার করে মঙ্গলবার রাজবাড়ীর আদালতে প্রেরণ করেছে পুলিশ। সে একই এলাকার কিরণ প্রামানিকের ছেলে। এর আগে গত সোমবার (৩ নভেম্বর) বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার জমিদার ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমাইয়া তার বন্ধু সজিব প্রামানিকের মোটরসাইকেলে করে ঘুরতে যায়। বেপরয়া গতিতে চলার কারণে মাটরসাইকেলটি ঢাকা-খুলনা মহাসড়কের জমিদার ব্রীজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতেকরে সুমাইয়া সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা গুরুতর হওয়ায় সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিনগত রাতেই সুমাইয়ার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে রাতেই আহলাদিপুর হাইওয়ে থানায় সজিব প্রামানিকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ২০১৮-এর ধারা ৯৮/১০৫ অনুযায়ী মামলা দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, আসামি ইচ্ছাকৃতভাবে অবহেলা ও বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে সুমাইয়ার মৃত্যু ঘটিয়েছে। মামলা দায়েরের পর পুলিশ ফরিদপুর থেকে সজিবকে মোটরসাইকেলসহ গ্রেপ্তার করে।

আহলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পরই আসামিকে গ্রেপ্তার করে মঙ্গলবার (৪ নভেম্বর) রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগে দুই ব্যক্তি আটক

রাজবাড়ীতে ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীতে সাজাপ্রাপ্তসহ ৩  আসামী গ্রেপ্তার

শ্রমজীবিদের কষ্টগাঁথা : ‘দিন পনের আগে একবার ছোট ইলিশ কিনছিলাম’

গোয়ালন্দে সিএসএস এর ফ্রি মেডিকেল ক্যাম্প

গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পাংশায় কৃষিপণ্যে বিক্রয়ে ধলতা নেওয়া বন্ধসহ ৮ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ

বালু অবৈধ উত্তোলন বন্ধে গোয়ালন্দে রাতের আঁধারে প্রশাসনের অভিযান

গোয়ালন্দে হাম-রুবেলায় শিশুর মৃত্যু

১০

গোয়ালন্দে সাংবাদিক শামছুল হকের স্মরণ সভা অনুষ্ঠিত

১১

নির্ধারিত দামে মিলছে না গ্যাস, রাজবাড়ীতে ক্রেতাদের ক্ষোভ

১২

রাজবাড়ীতে হামের উপসর্গ বাড়ছে, চলছে বিশেষ টিকাদান কার্যক্রম

১৩

পাংশায় মামলা তুলে না নেওয়ায় বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

১৪

বালিয়াকান্দিতে ইয়াবাসহ দুই সহোদর গ্রেপ্তার

১৫

ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ নেই, দুর্ভোগে রাজবাড়ীবাসী

১৬

রাজবাড়ী‌তে পে‌ট্রোল পাম্পে কমতে শুরু ক‌রে‌ছে সি‌রিয়াল, বেড়ে‌ছে বরাদ্দ

১৭

গোয়ালন্দে পদ্মায় বালু উত্তোলনের দায়ে ১০ জনের কারাদন্ড

১৮

রাজবাড়ীতে চোরাই ছাগলসহ ৩ জন গ্রেপ্তার

১৯

গোয়ালন্দ প্রতিরোধ যুদ্ধ ও গণহত্যা দিবস পালিত

২০