জুলাই সনদসহ ৫ দফা দাবি বাস্তবায়নে রাজবাড়ীতে জামায়াতের বিক্ষোভ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৫ নভেম্বর ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই সনদসহ ৫ দফা দাবি বাস্তবায়নে রাজবাড়ীতে জামায়াতের বিক্ষোভ

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখা।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজবাড়ী পৌরসভার আজাদী ময়দান এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেট শহীদ স্মৃতি চত্বরে পথসভায় মিলিত হয়। পথসভায় বক্তব্য দেন, জেলা আমীর ও রাজবাড়ী-১ আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম, রাজবাড়ী-২ আসনে মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মো. হারুন-অর-রশিদ, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর হাসমত আলী হাওলাদার, কর্মপরিষদ সদস্য প্রফেসর মো. হেলাল উদ্দিন, পৌর আমীর ডা. মো. হাফিজুর রহমান, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা সৈয়দ আহমেদ, সেক্রেটারি মো. আলিমুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পথসভায় বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন জনগণের ন্যায্য দাবি। ড. ইউনূস সরকারের তিনটি মূল প্রতিশ্রুতিকে সামনে রেখে ক্ষমতা গ্রহণ করা হলেও এখন দেখা যাচ্ছে, একটি দলকে সুবিধা দিতে একই দিনে নির্বাচন ও গণভোটের ঘোষণা দেওয়া হয়েছে, যা জনগণ মেনে নেবে না। তারা আরও বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে ‘গণভোট’ আয়োজন করে দেশের জনগণকে হ্যাঁ–না ভোটের মাধ্যমে মতামত জানানোর সুযোগ দিতে হবে। এ দাবি উপেক্ষা করা হলে দেশের মানুষ দুর্বার আন্দোলন গড়ে তুলবে। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন ইউনিট জামায়াত এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ যাত্রা : দৌলতদিয়া নৌপথে নিরাপত্তা জোরদারে নৌ পুলিশের মতবিনিময়

গোয়ালন্দে সাংবাদিকদের সম্মানে মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজের ইফতার মাহফিল

স্বেচ্ছায় রাজবাড়ী জেলা ট্রাক মা‌লিক স‌মি‌তির পদ থে‌কে সহ সাধারন সম্পাদক হিরুর পদত্যাগ

`ফ্যামিলি কার্ড কর্মসূচি ধাপে ধাপে ৪ কোটি পরিবারে পৌঁছানো হবে’

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে নানা উদ্যোগ

দৌলতদিয়া থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বালিয়াকান্দিতে পাটের গোডাউনে আগুন, আহত ৩ ফায়ার ফাইটার

রাজবাড়ীতে পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ, নিঃস্ব হওয়ার পথে কৃষক

রোগীবান্ধব পরিবেশ গড়তে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম

রাজবাড়ীতে এনজিও বিষয়ক সমন্বয় কমিটির সভা

১০

গোয়ালন্দে ভেজাল মশলা তৈরির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

১১

গোয়ালন্দে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

১২

ঈদে দৌল‌ত‌দিয়া-পাটু‌রিয়া নৌরু‌টে থাক‌বে ক‌য়েকস্ত‌রের নিরাপত্তা ব‌্যবস্থা

১৩

রাজবাড়ীতে শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে জামাইয়ের টাকা আত্মসাতের অভিযোগ

১৪

গোয়ালন্দে এক কিলোমিটারের দূর্ভোগ যেন শেষ হয় না!

১৫

তেল সংকটে রাজবাড়ীতে পাম্পে ভিড়, নির্ধারিত সীমায় তেল বিক্রি

১৬

গোয়ালন্দে গভীর রাতে অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস

১৭

গোয়ালন্দে হেরোইনসহ দুই যুবক গ্রেপ্তার

১৮

বীরমুক্তিযোদ্ধা আ. সামাদ মোল্লাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৯

পেঁয়াজের ন্যায্য দাম না পেয়ে হতাশ কৃষক, চাষে আগ্রহ হারাচ্ছেন তারা

২০