নিষিদ্ধ ঘোষিত রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ (৪২) আর নাই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসীধন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান।
এরশাদ রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা। দীর্ঘ দিন ধরে তিনি কিডনি জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছোট্ট দুইটি ছেলে সন্তানসহ অংসখ্য গুনগাহি রেখে গেছেন। এরআগে বৃহস্পতিবার (১ জানুয়ারী) থেকে তিনি অসুস্থ অবস্থায় ঢাকার একটি হাসপাতালে আইসিইউ সাপোর্টে ছিলেন।
এরশাদের মামা আ. রাজ্জাক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর ২টার দিকে এরশাদের স্ত্রী ঢাকা থেকে ফোনে তাদের মৃত্যুর বিষয়টি জানিয়েছে। ওর মরদেহ গ্রামের বাড়ীতে নিয়ে আসা হবে। এখন জানাযার সময় ও দাফনের স্থান ঠিক করা হয় নাই।
উল্লেখ্য, সাইফুল ইসলাম এরশাদ সাবেক রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক। চলতি বছরের ১ জানুয়ারী ভোরে তিনি অসুস্থ হয়ে পড়লে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকরা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে পরীক্ষা-নীরিক্ষার পর রিপোর্ট দেখে চিকিৎসকরা দ্রুত ঢাকায় কোন ভাল হাসপাতালে নেবার পরামর্শ দেন। এরপর তাকে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করে ওইদিন রাত থেকে লাইভ সাপোর্টে রাখা হয়। কিডনি রোগের পাশাপাশি তার নিউমোনিয়ার সাথে লাঞ্চে পানি জমেছিল বলেও জানাগেছে।
মন্তব্য করুন