গোয়ালন্দে গভীর রাতে অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস - Rajbari
জহুরুল ইসলাম হালিম
৭ মার্চ ২০২৬, ১:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে গভীর রাতে অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে গভীর রাতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে একটি ড্রেজার মেশিন ও প্রায় ৫০০ ফুট পাইপ ধ্বংস করা হয়েছে।

শুক্রবার (০৬ মার্চ) দিনগত রাত ১০টার দিকে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাহাদুরপুর এলাকায় মরা পদ্মা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু ও মাটি উত্তোলনের অভিযোগ ছিল। এতে নদীর তীরবর্তী এলাকার পরিবেশ ও কৃষিজমির ক্ষতির আশঙ্কা দেখা দেয়। অভিযোগের ভিত্তিতে প্রশাসন গভীর রাতে অভিযান চালিয়ে ঘটনাস্থলে একটি ড্রেজার মেশিন ও খনন কাজে ব্যবহৃত প্রায় ৫০০ ফুট পাইপ ধ্বংস করেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসীর হাসান খান জানান, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করে এ ধরনের কার্যক্রম পরিচালনা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত ৩ মার্চ গোয়ালন্দ উপজেলা মাসিক সমন্বয় সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের ব্যাবস্থা গ্রহনের নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধে এই অভিযান বলে অনেকেই মনে করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

পদ্মার চরে আটকা লঞ্চ, নৌ পুলিশের সহায়তায় উদ্ধার ৮৫ যাত্রী

বরাট ভাকলা উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে প্রতিমন্ত্রীর বরাদ্দের চাল পেল ৫০০ দরিদ্র পরিবার

গোয়ালন্দে পবিত্র আশুরার মাতমে অংশ নিয়ে এক ব্যাক্তির মৃত্যু

পাংশায় নিহতের পরিবার ও সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শনে এমপি

পাংশায় স্কুল ফাঁকির শাস্তি ৮০০ গাছ রোপণ

কালুখালীতে অবৈধ জাল তৈরির কারখানা থেকে সাড়ে ৬ লাখ টাকার জাল জব্দ

বালিয়াকান্দিতে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল কিশোরের

রাজবাড়ীতে পেয়াজের দাম না পেয়ে ক্ষোভে পানিতে পেয়াজ ফেলে দিলেন কৃষক

১০

রাজবাড়ীতে একদিনে ১ লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

১১

রাজবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

১২

সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি

১৩

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৪

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

১৫

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

১৬

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

১৭

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

১৮

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

১৯

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

২০