তেল সংকটে রাজবাড়ীতে পাম্পে ভিড়, নির্ধারিত সীমায় তেল বিক্রি - Rajbari
কামাল হোসেন
৭ মার্চ ২০২৬, ১:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তেল সংকটে রাজবাড়ীতে পাম্পে ভিড়, নির্ধারিত সীমায় তেল বিক্রি

রাজবাড়ীতে যানবাহনের জ্বালানি তেলের পাম্পগুলোতে গ্রাহকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। নির্ধারিত সীমার মধ্যে তেল বিক্রি করায় অনেক গ্রাহককে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

শনিবার (০৭ মার্চ) সকাল থেকে শহরের মুগীর ফার্ম এলাকায় অবস্থিত কাজী ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, তেল নিতে আসা মোটরসাইকেল চালকরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সিরিয়াল ধরে তেল সংগ্রহ করছেন।প্রতিটি মোটরসাইকেলে সরকার নির্ধারিত সীমা অনুযায়ী ২০০ টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না। এতে সাধারণ ক্রেতারা বেশ বিপাকে পড়েছেন। বিশেষ করে যারা দূরপাল্লার যাত্রায় বের হচ্ছেন তাদের সমস্যার মাত্রা আরও বেশি। একইভাবে প্রাইভেটকার ও মাইক্রোবাসে সর্বোচ্চ ১০ লিটার করে তেল দেওয়া হচ্ছে। সীমিত পরিমাণে তেল বিক্রি করায় অনেক যানবাহন চালককে একাধিক পাম্পে ঘুরতে হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা। এতে সময় ও ভোগান্তি দুটিই বাড়ছে।

কয়েকজন গ্রাহক জানান, তেলের পরিমাণ কিছুটা বাড়িয়ে দেওয়া হলে তাদের ভোগান্তি অনেকটাই কমবে।

এ বিষয়ে পাম্প কর্তৃপক্ষ জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সীমার মধ্যেই জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে। নির্দেশনা না আসা পর্যন্ত তারা এভাবেই তেল বিক্রি করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগে দুই ব্যক্তি আটক

রাজবাড়ীতে ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীতে সাজাপ্রাপ্তসহ ৩  আসামী গ্রেপ্তার

শ্রমজীবিদের কষ্টগাঁথা : ‘দিন পনের আগে একবার ছোট ইলিশ কিনছিলাম’

গোয়ালন্দে সিএসএস এর ফ্রি মেডিকেল ক্যাম্প

গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পাংশায় কৃষিপণ্যে বিক্রয়ে ধলতা নেওয়া বন্ধসহ ৮ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ

বালু অবৈধ উত্তোলন বন্ধে গোয়ালন্দে রাতের আঁধারে প্রশাসনের অভিযান

গোয়ালন্দে হাম-রুবেলায় শিশুর মৃত্যু

১০

গোয়ালন্দে সাংবাদিক শামছুল হকের স্মরণ সভা অনুষ্ঠিত

১১

নির্ধারিত দামে মিলছে না গ্যাস, রাজবাড়ীতে ক্রেতাদের ক্ষোভ

১২

রাজবাড়ীতে হামের উপসর্গ বাড়ছে, চলছে বিশেষ টিকাদান কার্যক্রম

১৩

পাংশায় মামলা তুলে না নেওয়ায় বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

১৪

বালিয়াকান্দিতে ইয়াবাসহ দুই সহোদর গ্রেপ্তার

১৫

ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ নেই, দুর্ভোগে রাজবাড়ীবাসী

১৬

রাজবাড়ী‌তে পে‌ট্রোল পাম্পে কমতে শুরু ক‌রে‌ছে সি‌রিয়াল, বেড়ে‌ছে বরাদ্দ

১৭

গোয়ালন্দে পদ্মায় বালু উত্তোলনের দায়ে ১০ জনের কারাদন্ড

১৮

রাজবাড়ীতে চোরাই ছাগলসহ ৩ জন গ্রেপ্তার

১৯

গোয়ালন্দ প্রতিরোধ যুদ্ধ ও গণহত্যা দিবস পালিত

২০