গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় ঘরমুখি যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার দায়ে ৬ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯মার্চ) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিতকরণের লক্ষ্যে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীসহ দৌলতদিয়া বাস টার্মিনাল ও ঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় অতিরিক্ত ভাড়া নেওয়ায় অভিযোগ ৬ জন চালক কে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী মোট ২৯০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয় । যাত্রীদের নির্ধারিত ভাড়ার অতিরিক্ত টাকা ফেরত প্রদান করা হয়। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিদুল ইসলাম ও গোয়ালন্দ ঘাট থানার ওসি তদন্ত মো. রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন