দেশের ব্যস্ততম দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলন্ত ফেরিতে জুয়ার নামে ছিনতাইকারি চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার তেঘুরী গ্রামের মো. আকাশ (২৩), মো. রাসেল মুন্সি (৩৩), জহির অরফে জহু ফকির (৪২), রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাহির চর গ্রামের বাবু ফকির।
দৌলতদিয়া নৌপুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৭এপ্রিল) দিনগত রাত সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া ০৩নং ফেরিঘাট থেকে মানিকগঞ্জ জেলার পাটুরিয়ার উদ্দেশ্য রওয়ানা করা শাহপরাণ নামক ফেরিতে জুয়া খেলার প্রলোভনে যাত্রীদের প্রলুব্ধ করে টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার একটা পেশাদার চক্রের বিরুদ্ধে অভিযান চালায় নৌপুলিশ। এসময় ০৪ জন পেশাদার জুয়াড়িকে জুয়াখেলার সরঞ্জাম সহ আটক করা হয়। তাদের সঙ্গীয় অজ্ঞাতনামা ০২ জন জু্য়াড়ি লোকজনের ভীড়ে মিশে পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাড়ির ওসি ত্রিনাথ সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীদের বিরুদ্ধে নৌ পুলিশ জুয়া আইনে বাদী হয়ে মানিকগঞ্জ জেলার শিবালয় থানায় নিয়মিত মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়।
মন্তব্য করুন