গোয়ালন্দে পদ্মায় বালু উত্তোলনের দায়ে ১০ জনের কারাদন্ড - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২১ এপ্রিল ২০২৬, ৯:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে পদ্মায় বালু উত্তোলনের দায়ে ১০ জনের কারাদন্ড

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগে ১০ জনকে আটক করে ভ্রাম্যমান আদালত। এসময় বৃহদাকারের  খনন যন্ত্র ও দু’টি পরিবহন কাজে ব্যবহৃত বাল্কহেড জব্দ করা হয়। পরে আটককৃত প্রত্যেককে ৩ মাস করে কারাদন্ডের আদেশ দেয় ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনা (ভুমি) মুনতাসির হাসান খান।

মঙ্গলবার রাত সোয়া ১২টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের কলাবাগান এলাকায় অভিযান চালিয়ে দন্ডপ্রাপ্তদের আটক করা হয়।

দন্ডপ্রাপ্তরা হলো, গোয়ালন্দ উপজেলার বড় মসজিদ পাড়া গ্রামের জবাই মন্ডলের ছেলে মো. আনু মন্ডল (৩০), দৌলতদিয়া সাত্তার  মেম্বার পাড়া গ্রামের মো. মনছের শেখের ছেলে মো. শাহিন শেখ (৩০), বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার জালির চর গ্রামের রফিজউদ্দিন বেপারীর ছেলে মো. নিজাম বেপারী (৪৫), পটুয়াখালী সদর উপজেলার পূর্ব জনকাঠি গ্রামের মো. সানু ফকিরের ছেলে মো. জাকারিয়া ফকির (১৮), একই এলাকার পশ্চিত হাতালিয়া গ্রামের মো. নজরুল শিকদারের ছেলে মো. সাইদুল শিকদার (২৪), পিরোজপুর জেলার ইন্দুরকান্দি উপজেলার চর ধলেশ^র গ্রামের মো. জাকির হাওলাদারের ছেলে মো. রাকিব হাওলাদার (১৮), মাদারীপুর জেলার শিবচর উপজেলার চর জানাজাত গ্রামের আব্দুর রব মাতুব্বারের ছেলে আবুল কালাম (৪২), বরগুনা জেলার বাবনা উপজেলার পূর্ব বলবনিয়া গ্রামের মো. মোতালেবের ছেলে মো. ইয়াছিন (১৮), একই এলাকার বলয়বনিয়া গ্রামের আ. হালিম আকনের ছেলে মো. শাকিল আকন (১৮), ঢাকা জেলার দোহার উপজেলার উত্তর সিমিলা গ্রামের জামাল শেখের ছেলে মো. মিজান শেখ (৪৫)।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত প্রত্যেককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ৪ লঙ্ঘনের দায়ে একই আইনের ১৫ ধারা অনুযায়ী ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়। জব্দকৃত কাটার এবং ক্যারিং বডি দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির হেফাজতে রাখা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

পদ্মার চরে আটকা লঞ্চ, নৌ পুলিশের সহায়তায় উদ্ধার ৮৫ যাত্রী

বরাট ভাকলা উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে প্রতিমন্ত্রীর বরাদ্দের চাল পেল ৫০০ দরিদ্র পরিবার

গোয়ালন্দে পবিত্র আশুরার মাতমে অংশ নিয়ে এক ব্যাক্তির মৃত্যু

পাংশায় নিহতের পরিবার ও সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শনে এমপি

পাংশায় স্কুল ফাঁকির শাস্তি ৮০০ গাছ রোপণ

কালুখালীতে অবৈধ জাল তৈরির কারখানা থেকে সাড়ে ৬ লাখ টাকার জাল জব্দ

বালিয়াকান্দিতে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল কিশোরের

রাজবাড়ীতে পেয়াজের দাম না পেয়ে ক্ষোভে পানিতে পেয়াজ ফেলে দিলেন কৃষক

১০

রাজবাড়ীতে একদিনে ১ লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

১১

রাজবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

১২

সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি

১৩

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৪

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

১৫

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

১৬

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

১৭

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

১৮

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

১৯

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

২০