রাজবাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্প - Rajbari
কামাল হোসেন
১১ মে ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) সিএসএস এর প্রতিষ্ঠাতা রেভারেন্ড পল মুন্সীর স্মরণে রাজবাড়ীর খলিলপুরে দিনব্যাপী মা ও শিশু রোগবিষয়ক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ই মে) সকাল ১০টার দিকে খলিলপুর সিএসএস কার্যালয়ে এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন সিএসএস রাজবাড়ী অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো. শামীম উর রহমান।

ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. ফারজানা আক্তার (মেরী) (এমবিবিএস, ঢাকা), সিএমইউ (আল্ট্রা), মেডিকেল অফিসার, আরোগ্য সদন (প্রাঃ) হাসপাতাল, ফরিদপুর। এ সময় উপস্থিত ছিলেন, খলিলপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এস এম ঝন্টু,  সহকারী ব্রাঞ্চ ম্যানেজার মোছাম্মদ শামসুন্নাহার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, খলিলপুর ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মারজুল ইসলাম। দিনব্যাপী এ ক্যাম্পে অসহায় ও দুস্থ প্রায় শতাধিক মা ও শিশুকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

সিএসএস রাজবাড়ী অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো. শামীম উর রহমান বলেন, সিএসএস-এর প্রতিষ্ঠাতা রেভারেন্ড পল মুন্সী আজ আমাদের মাঝে না থাকলেও তার মানবিক উদ্যোগগুলো এখনো চলমান রয়েছে। তিনি সবসময় অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে কাজ করতেন। তিনি আরও বলেন, “তার স্মরণে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের মাধ্যমে আমরা তার আদর্শ ধরে রাখতে চাই। এভাবেই তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে পবিত্র আশুরার মাতমে অংশ নিয়ে এক ব্যাক্তির মৃত্যু

পাংশায় নিহতের পরিবার ও সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শনে এমপি

পাংশায় স্কুল ফাঁকির শাস্তি ৮০০ গাছ রোপণ

কালুখালীতে অবৈধ জাল তৈরির কারখানা থেকে সাড়ে ৬ লাখ টাকার জাল জব্দ

বালিয়াকান্দিতে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল কিশোরের

রাজবাড়ীতে পেয়াজের দাম না পেয়ে ক্ষোভে পানিতে পেয়াজ ফেলে দিলেন কৃষক

রাজবাড়ীতে একদিনে ১ লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

রাজবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১০

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

১১

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

১২

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

১৩

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

১৪

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

১৫

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

১৬

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়া উদ্ধার হলেও আসামি পলাতক

১৭

গোয়ালন্দে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ভেকু বিকল ও ট্রাক জব্দ

১৮

রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে মাছের পোনা বিতরণ

১৯

রাজবাড়ী হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কিডনি ডায়ালাইসিস সেন্টারের ঘোষণা

২০