রাজবাড়ীর কালুখালীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মো. মাসুদ ফকির (৩০) নামে এক মাদক ব্যবসয়ীকে ৪০ পিস ইয়াবা সহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (৪ নভেম্বর) সকালে কালুখালী উপজেলাধীন বাওইখোলা এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মদন মোহন সাহার নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. মাসুদ ফকিরের নিজ দখলীয় বসতঘর ঘেরাও করে ঘরের ভেতরে অবস্থানকালে তাঁকে ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. মাসুদ ফকির কালুখালী উপজেলার বাওইখোলা গ্রামের আব্দুল জলিল ফকিরের ছেলে।
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান,, গ্রেপ্তারকৃত মাসুদ ফকির একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি আরও জানান এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী-২০২৬)-এর সংশ্লিষ্ট ধারায় কালুখালী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মন্তব্য করুন