রাজবাড়ীতে নানা আয়োজনে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৪ নভেম্বর ২০২৬, ২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে নানা আয়োজনে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজবাড়ীতে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে ‘সিক্ত যাদের সারা দেহমন মাটির মমতা রসে, এই ধরণীর তরণীর হাল রবে তাহাদের বশে’ স্লোগানে শহরের ১ নম্বর রেলগেট এলাকার শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক চত্বরে জেলা উদীচী শিল্পী গো‌ষ্ঠী রাজবাড়ী জেলা সংস‌দের উদ্যোগে এ আয়োজন করা হয়। শুরুতে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির রাজবাড়ী জেলা কমিটির সভাপতি ও প্রবীণ কমিউনিস্ট নেতা কমরেড আব্দুস সামাদ মিয়া। এরপর একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা উদীচীর সভাপতি শংকর চন্দ্র সিনহার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ। স্বাগত বক্তব্য দেন জেলা উদীচীর সহসভাপতি ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অর্থ উপকমিটির আহ্বায়ক ফকীর শাহাদত হোসেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উদীচীর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম। এ ছাড়া বক্তব্য দেন কালুখালী উপজেলা উদীচীর নেতা দেবাশীষ সাহা ও বালিয়াকান্দি সরকারি কলেজের প্রভাষক মো. সাইফুল ইসলাম।

বক্তারা বলেন, শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ের লক্ষ্যেই উদীচীর জন্ম। মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে স্বাধীনতার এত বছর পরও দেশে শোষণ ও বৈষম্য দূর হয়নি। উগ্রবাদী গোষ্ঠী দেশকে পেছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এসব অপশক্তির বিরুদ্ধে উদীচীর সাংস্কৃতিক ও রাজনৈতিক লড়াই আগামীতেও অব্যাহত থাকবে। আলোচনা সভা শেষে উদীচীর শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে সন্ত্রাস বিরোধী আইন মামলায় ১ জন গ্রেফতার

১

এন‌সিপি নেত্রীর বাড়ী‌তে অ‌গ্নিসং‌যো‌গের প্রতিবা‌দে রাজবাড়ী‌তে মানববন্ধন

২

গোয়ালন্দে হেরোইনসহ ৩ জন আটক, প্রত্যেকের ২ মাসের কারাদণ্ড

৩

সংস্কার ও আধুনিকায়নের অভাবে সৌন্দর্য হারাচ্ছে মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র

৪

রাজবাড়ীতে নারী উদ্যোক্তাদের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী

৫

গোয়ালন্দে হেরোইন সেবনরত অবস্থায় ৬ জন গ্রেপ্তার

৬

প্রিয় স্কুলে  ফিরলেন এসএসসি-২০০২ ব্যাচের শিক্ষার্থীরা, উপহার দিলেন ফার্নিচার

৭

গোয়ালন্দে কৃষকের পেঁয়াজের জমিতে দুর্বৃত্তদের হানা, তুলে ও কেটে নষ্ট চারা

৮

গোয়ালন্দে অবৈধভাবে সার বিক্রি করায় দন্ড

৯

রাজবাড়ীতে পোস্টঅ‌ফি‌সে রাখা আত্মসাতের টাকা ফেরতসহ বিচা‌রের দা‌বি‌তে গ্রাহক‌দের বিক্ষোভ

১০

পাংশায় দোকানের চাল কেটে আড়াই লাখ টাকার মালামাল চুরি

১১

পাংশায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর-লুটপাট

১২

রাজবাড়ীতে মাদকদ্রব্যসহ ৪ জন আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

১৩

পাংশায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সদস্য জায়েদ হোসাইন জাহিন গ্রেপ্তার

১৪

পাংশায় বিশেষ অভিযানে মাদক ও বালু উত্তোলনে ৭ জনের দণ্ড

১৫

রাজবাড়ীতে সন্ত্রাস-নৈরা‌জ্যের প্রতিবাদে ছাত্রদ‌লের বিক্ষোভ

১৬

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে আরও এক মামলায় শ্যোন অ্যারেস্ট

১৭

রাজবাড়ীতে নানা আয়োজনে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৮

কালুখালীতে একাধিক মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

১৯

ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

২০