রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ ৭ জনকে মারপিট - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১ অক্টোবর ২০২৪, ১২:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ ৭ জনকে মারপিট

রাজবাড়ীতে মামলার বাদীকে আটকে রাখার জের ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ ৭ জনকে মারপিট করার পাশাপাশি বহনকারী ৭টি মোটরসাইকেল ভাংচুরের অভিযোগ উঠেছে।

ওই  অভিযোগটি আদালতের নির্দেশে সোমবার (৩০ সেপ্টেম্বর) রাজবাড়ী থানায় মামলা রেকর্ড করা হয়েছে। মামলায় ২৮ জনকে চিহ্নিত করে এবং অজ্ঞাত পরিচয়ের আরো ৪০-৫০ জনকে আসামী করা হয়েছে।

রাজবাড়ী থানায় রেকর্ড করা মামলার বাদী হয়েছেন রাজবাড়ী জেলা শহরের চরলক্ষীপুর গ্রামের সিরাজুল ইসলাম সবুজের ছেলে রিয়াজুল ইসলাম (২২)। রিয়াজুল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক এবং রাজবাড়ী সরকারী কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।

মামলার বাদীর দাবী করেন, তার ফুফু নার্গিস আক্তার গত ১১ আগস্ট রাজবাড়ী থানায় একটি মারামারি মামলা দায়ের করেন। ওই মামলাটি তুলে নেয়ার জন্য আসামী পক্ষের লোকজন তার ফুপুকে আটকে রেখে মারপিট করে। এ ঘটনা জেনে গত ২৩ সেপ্টেম্বর বিকেলে মামলার বাদী রিয়াজুল ইসলামসহ তার ৭জন বন্ধু ৭টি মোটরসাইকেল রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের ভগিরথপুরে যায়। ওই সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ অন্যান্য আসামীরা তাদেরকে সুকৌশলে দেশীয় অস্ত্র, লাঠিশোঠা নিয়ে তাদেরকে ঘিরে ফেলে এবং বেধড়ক মারপিটের পাশাপাশি তাদের বহনকারী ৭টি মোটরসাইকেল ভাংচুর করে। গুরুতর আহত অবস্থায় রিয়াজুলের ছোট ভাই রবিউল ইসলাম রবিন, বন্ধু রকিবুল, ইয়াহিয়া ও হাসিবকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাজবাড়ী ১নং আমলী আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলাটি আদালতে নির্দেশে সোমবার (৩০ সেপ্টেম্বর) রাজবাড়ী থানায় রেকর্ড করা হয়। মামলাটি তদন্ত করছেন রাজবাড়ী থানার এসআই অমিত কুমার বাগচী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে মাদ্রাসা ও এতিমখানায় সরকারি খেজুর বিতরণ

গোয়ালন্দে হেরোইনসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

রাজবাড়ীতে সৌদি আরবের ১১০ কার্টন খেজুর বিতরণ

ঈদ যাত্রা : দৌলতদিয়া নৌপথে নিরাপত্তা জোরদারে নৌ পুলিশের মতবিনিময়

গোয়ালন্দে সাংবাদিকদের সম্মানে মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজের ইফতার মাহফিল

স্বেচ্ছায় রাজবাড়ী জেলা ট্রাক মা‌লিক স‌মি‌তির পদ থে‌কে সহ সাধারন সম্পাদক হিরুর পদত্যাগ

`ফ্যামিলি কার্ড কর্মসূচি ধাপে ধাপে ৪ কোটি পরিবারে পৌঁছানো হবে’

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে নানা উদ্যোগ

দৌলতদিয়া থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বালিয়াকান্দিতে পাটের গোডাউনে আগুন, আহত ৩ ফায়ার ফাইটার

১০

রাজবাড়ীতে পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ, নিঃস্ব হওয়ার পথে কৃষক

১১

রোগীবান্ধব পরিবেশ গড়তে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম

১২

রাজবাড়ীতে এনজিও বিষয়ক সমন্বয় কমিটির সভা

১৩

গোয়ালন্দে ভেজাল মশলা তৈরির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

১৪

গোয়ালন্দে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

১৫

ঈদে দৌল‌ত‌দিয়া-পাটু‌রিয়া নৌরু‌টে থাক‌বে ক‌য়েকস্ত‌রের নিরাপত্তা ব‌্যবস্থা

১৬

রাজবাড়ীতে শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে জামাইয়ের টাকা আত্মসাতের অভিযোগ

১৭

গোয়ালন্দে এক কিলোমিটারের দূর্ভোগ যেন শেষ হয় না!

১৮

তেল সংকটে রাজবাড়ীতে পাম্পে ভিড়, নির্ধারিত সীমায় তেল বিক্রি

১৯

গোয়ালন্দে গভীর রাতে অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস

২০