রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে মাছের পোনা বিতরণ - Rajbari
কামাল হোসেন
১৭ জুন ২০২৬, ১:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে মাছের পোনা বিতরণ

রাজবাড়ী সদর উপজেলার প্রান্তিক খামারিদের স্বাবলম্বী করতে মাছের পোনা বিতরণ করেছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি)।

বুধবার (১৭ জুন) বিকেলে সদর উপজেলার কোলারহাট শাখা কার্যালয়ের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে ২০ জন খামারির মাঝে ২৫ হাজার মাছের পোনা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর সদর এলাকার ব্যবস্থাপক (দাবি) মো. বাহাহারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক ডেভেলপমেন্ট ইউনিট (বিডিইউ) কর্মকর্তা মো. সালাউদ্দিন মোল্লা, এগ্রিকালচার ইনচার্জ শওকত হোসেন, ব্র্যাক কোলারহাট শাখা ব্যবস্থাপক (দাবি) মো. ইউসুপ আলীসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

প্রধান অতিথির বক্তব্যে মো. বাহারুল ইসলাম বলেন, ব্র্যাক তেলাপিয়া মাছ-২ (মনোসেক্স) চাষে অন্যান্য মাছের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি লাভ করা সম্ভব। এ প্রকল্পের মাধ্যমে খামারিদের আয় বৃদ্ধি ও আর্থিক অবস্থার উন্নয়ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের মূল লক্ষ্য গ্রাহকদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা। এ ধরনের উদ্যোগ প্রান্তিক খামারিদের টেকসই আয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০