রাজবাড়ী সদর উপজেলার চন্দনীতে মুরগিবাহি পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. জোহান নামে একজন নিহত হয়েছে। নিহত মোটরসাইকেল আরোহীর নাম জোহান ফরিদপুর জেলার কোতয়ালী থানার পুরাতন বাসষ্ট্যান্ড এলাকার মো. মোশারফ হোসেনের ছেলে।
বৃহষ্পতিবার দুপুরে সদর উপজেলার চন্দনী ইউনিয়নের চাঁদপুর এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, দুপুরের রাজবাড়ী থেকে ছেড়ে যাওয়া কুষ্টিয়াগামি মুরগিবাহি পিকাপের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়। মোটরসাইকেলে থাকা তার স্ত্রী গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজবাড়ী হাসপাতালে নিয়ে আসলে প্রথমিক চিকিৎসা শেষে ফরিদপুরে রেফার্ড করা হয়। ঘটনার পরপরই পিকআপ চালক পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা অব্যহত রয়েছে।
মন্তব্য করুন