সেরা ডুবুরি পদকপ্রাপ্ত গোয়ালন্দের সাদিকের নদীতে ডুবে মৃত্যু - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৬ জুলাই ২০২৬, ৬:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সেরা ডুবুরি পদকপ্রাপ্ত গোয়ালন্দের সাদিকের নদীতে ডুবে মৃত্যু

শীতলক্ষ্যা নদীতে নিখোঁজের ৮ ঘণ্টা পর নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্য সাদিকের (২৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত সাদিক রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার কুমরাকান্দি গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে। তিনি গত বছর সেরা ডুবুরি হিসেবে ফায়ার সার্ভিস পদক পেয়েছিলেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে নারায়ণগঞ্জ কেরোসিন ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে সকাল ১১টার দিকে নগরীর নিতাইগঞ্জের ফায়ার ঘাট এলাকায় পন্টুনের সামনে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে স্পিডবোট থেকে পড়ে নিখোঁজ হন সাদিক। সাদিক নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের একজন প্রশিক্ষিত ডুবুরি ছিলেন। পানিতে ডুবে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারই ছিল তার কাজ। গতমাসে সিদ্ধিরগঞ্জের লেকে গোসলে নেমে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধারের কাজেও ছিলেন সাদিক।

সহকর্মীরা জানান,‘নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের জেটির সামনে কচুরিপানা জমে থাকে। এসব কচুরিপানা পরিষ্কারে কাজ করছিলেন নিখোঁজ সদস্যসহ তিনজন। স্পিডবোটের সামনের দিকে থাকা ডুবুরি সাদিক ঢেউয়ের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যান। সঙ্গে থাকা অপর দুই সদস্যের বর্ণনা অনুযায়ী, সামনের দিকে থাকা সাদিক পড়ার সময় মাথায় আঘাত পেয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। তিনি প্রশিক্ষিত ডুবুরি। কোনো আঘাত না পেলে এভাবে নিখোঁজ হতেন না। নিখোঁজ সহকর্মীকে খুঁজতে ফায়ার সার্ভিস ছাড়াও কোস্টগার্ডের সদস্যরাও শীতলক্ষ্যা নদীতে উদ্ধার তৎপরতা চালান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেরা ডুবুরি পদকপ্রাপ্ত গোয়ালন্দের সাদিকের নদীতে ডুবে মৃত্যু

পাংশা উপজেলা মহিলা দলের কমিটির অনুমোদন দিলো জেলা বিএনপি 

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজ‌নে রথ যাত্রা উৎসব

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কৃষকের

গোয়ালন্দে কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক খান আর নেই

রাজবাড়ী‌তে আর্জেন্টিনা ভক্ত‌দের বিজয় উল্লাস

রাজবাড়ীতে জুলাই শহীদ দিবস পালিত

রাজবাড়ীতে জমি দখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

১০

বালিয়াকান্দিতে আড়াই লাখ টাকার কারেন্ট জাল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

১১

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ

১২

পাংশায় মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগে একজন গ্রেপ্তার

১৩

মাটির সুরক্ষা ও তামাক চাষ নিরুৎসাহিতকরণে গোয়ালন্দে মতবিনিময় সভা

১৪

রাজবাড়ীতে হামলা, ভাঙচুর ও নিরাপত্তাহীনতার অভিযোগ

১৫

কালুখালীর দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

১৬

পাংশায় বসত বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

১৭

কালুখালীতে বাস, ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষ

১৮

কালুখালীতে অসহায় পরিবার পেল নতুন ঘর

১৯

পাংশায় পবিত্র কোরআন পোড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

২০